রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৮

রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেফতার ৪২৮

প্রতিকি ছবি

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে ৪২৮ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৭৯টি মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৪২ জন, লালবাগ বিভাগ ৪১ জন, ওয়ারী বিভাগ ৪৬ জন, মতিঝিল বিভাগ ৩৯ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১১৮ জন, গুলশান বিভাগ ৩৬ জন, উত্তরা বিভাগ ৩৮ জন, গোয়েন্দা বিভাগ ৫ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেফতার করেছে। 

অভিযানকালে ২টি সুইচ গিয়ার চাকু, ৩৮৬ পিস ইয়াবা, ৭ কেজি ৯৬০ গ্রাম গাঁজা, ২টি মোটরসাইকেল, ৫টি মোবাইল ফোন, ১টি এসএসডি কার্ড ও ১টি ল্যাপটপ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।