ঝিনাইদহে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা নিহত
প্রতিকি ছবি
ঝিনাইদহের মহেশপুর উপজেলার ভবনগর বাজারে ইজিবাইকের ধাক্কায় জয়ছন খাতুন (৭০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে ভবনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়ছন খাতুন মহেশপুর উপজেলার শ্যামকুড় গ্রামের বাসিন্দা ও মাহাবুল ইসলামের মা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, নিহত জয়ছন খাতুন বৃহস্পতিবার দুপুরে মহেশপুর উপজেলার ভবনগর বাজার এলাকায় একটি সড়কে অবস্থান করছিলেন। এ সময় একটি ইজিবাইক তাকে সামনাসামনি ধাক্কা দিলে তিনি সড়কের ছিটকে পড়ে মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।