বাংলাদেশ
দাউদকান্দি ও মেঘনার ৬১ পূজামণ্ডপে আর্থিক অনুদান
ছবি: সংগৃহীত
কুমিল্লার দাউদকান্দি ও মেঘনা উপজেলা এবং দাউদকান্দি পৌর এলাকার ৬১টি দুর্গাপূজামণ্ডপের কমিটিকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গাপূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধান অতিথি ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, উৎসবের আনন্দমুখর পরিবেশ এবং সম্প্রীতি বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।