টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে ১০ হাজার পিস ইয়াবা জব্দ

সংগৃহীত ছবি

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

গতকাল রবিবার ভোরে উপজেলার নাফ নদীসংলগ্ন কেরুনতলী খাল এলাকায় এ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড। 

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গোপন তথ্যের ভিত্তিতে কেরুনতলী খাল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই এলাকায় তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা লোকালয়ে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।