সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

সংগৃহীত

সাতক্ষীরা জেলায় আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়াজনে রোববার সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক কাউসার আজিজ।

আইন-শৃঙ্খলা কমিটির সহ-সভাপতি পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম এ সভায় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং অপরাধ দমনে সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় হলুদ সাংবাদিকতা বন্ধে ব্যবস্থা গ্রহণ, অনলাইন জুয়া, সংঘবদ্ধ অপরাধীচক্রের অপতৎপরতা দমন, মাদক ও মব ভায়োলেন্স নিয়ন্ত্রণ, যানজট নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ, আলোচিত কয়েকটি হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার, বাল্যবিয়ে বন্ধ করাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবুল হাসেমের সঞ্চালনায় এ সভায় বক্তব্য  দেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সিভিল সার্জন আব্দুস সালাম, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, বিএনপি নেতা আব্দুর রউফ, জেলা জামায়াতের আমীর শফিকুল ইসলাম মুকুল, জেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কাসেম, ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি প্রমুখ। 

এ সময় জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকরা ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।