বরগুনায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি, সভা ও সম্মাননা প্রদান

বরগুনায় জাতীয় সমবায় দিবসে র‌্যালি, সভা ও সম্মাননা প্রদান

সংগৃহীত

সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

রোববার সকাল ১০টায় জেলা সমবায় বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমির সামনে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরগুনার জেলা প্রশাসক তাছলিমা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম মোল্লা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল ও অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরগুনা জেলা সমবায় কর্মকর্তা এফ. এম. জাফর সানি। সভা পরিচালনা  করেন সমবায় পরিদর্শক আব্দুর রাজ্জাক।

আলোচনা সভা শেষে জেলা প্রশাসক তাছলিমা আক্তার শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে তিনজনকে সম্মাননা স্বারক প্রদান করেন।