দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ১৬ সদস্যের দল ঘোষণা বিসিবির
ছবিঃ সংগৃহীত।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৬ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঘোষিত দলে প্রথমবারের মতো সুযোগ পেয়েছেন মাহফিজুল ইসলাম রবিন। দলকে নেতৃত্ব দেবেন নাজমুল হোসেন শান্ত। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ।
দলে রয়েছেন তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।