সূর্যের দিকে পাড়ি দিয়েছে ভারতের ইসরোর সৌরযান আদিত্য-এল১। শনিবার দেশটির অন্ধ্রপ্রদেশের সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য-এল১-এর সফল উৎক্ষেপণ হয়েছে।
এশিয়া
হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী । তিনি বুকের সংক্রমণে ভুগছেন এবং পরে তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়।
টাইফুন হাইকুই রোববার সরাসরি আঘাত হানতে যাচ্ছে তাইওয়ানে। গত চার বছরের মধ্যে টাইফুন প্রথমবারের মতো তাইওয়ানে আঘাত হানছে।
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক শহরে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কারফিউ জারি করেছে দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। কিরকুক শহরের সঙ্গে এরবিলের সংযোগকারী মহাসড়কটি পুনরায় চালুর দাবিতে বিক্ষোভ করেছে কুর্দিস্তান ডেমোক্রেটিক পার্টির (কেডিপি) সমর্থকরা। বিক্ষোভ চলাকালে একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।
নাইজেরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য কাদুনাতে মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে এক বন্দুকধারী। এতে সাতজন নিহত হয়েছেন।
ভারতের ওড়িশা রাজ্যের ছয় জেলায় বজ্রপাতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।
ভারতের লোকসভা নির্বাচন আর সবকটি রাজ্য বিধানসভার নির্বাচন একইসাথে করানো অনেকদিন আগে থেকেই বিজেপির লক্ষ্য, তবে এবারই প্রথম সে উদ্দেশ্যে সরকারিভাবে কোনো পদক্ষেপ নিলো তারা।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পক্ষে আইনী লড়াইয়ের জন্য বিশিষ্ট ব্রিটিশ আইনজীবী জিওফ্রে রবার্টসনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)।
পাকিস্তানে নির্বাচনের আগে জ্বালানি ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়েছেন ব্যবসায়ীরা। দেশের বিভিন্ন প্রান্তে হাজার হাজার ব্যবসায়ী এ বিলের প্রতিবাদে ধর্মঘট পালন করেছেন।
অস্ট্রেলিয়া চীনের সাথে সম্পর্ক ‘স্বাভাবিক’ করার লক্ষে আগামী সপ্তাহে তাদের চীনা প্রতিপক্ষের সাথে সংলাপের জন্য শিল্প,সরকার, শিক্ষাবিদ, গণমাধ্যম এবং শিল্প প্রতিনিধিদের একটি দল বেইজিংয়ে পাঠাবে।
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে সড়ক দুর্ঘটনায় ১৬ পর্যটক নিহত হয়েছে। তাদের মধ্যে ১৩ জন ইরানি রয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সালাহ উদ্দিন প্রদেশের দুজাইল ও সামারার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।
শনিবার আরো এক ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণের সাক্ষী হলো ভারতবাসী। সূর্যের দিকে পাড়ি দিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মহাকাশযান আদিত্য-এল১।
থাইল্যান্ডের রাজা নতুন মন্ত্রিসভা অনুমোদন করেছেন।এর মধ্য দিয়ে দেশটি কয়েক মাসের রাজনৈতিক অচলাবস্থার পর সম্পূর্ণ কার্যকর প্রশাসনের এক ধাপ কাছে এগিয়ে গেল।
টাইফুন সাওলা শুক্রবার গভীর রাতে দক্ষিণ চীনে আঘাত হেনেছে। এর আগে হংকং এবং দক্ষিণ চীনের উপকূলীয় অন্যান্য অংশে ব্যবসা, পরিবহন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস স্থগিত করে প্রায় দশ লাখ মানুষকে সরিয়ে নেয়া হয়েছে।
সিঙ্গাপুরের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন দেশটির সাবেক উপপ্রধানমন্ত্রী থারমান শানমুগারাতনাম।
চাঁদে নভোযান পাঠানোর দুই সপ্তাহের মধ্যেই সূর্যের কক্ষপথে নতুন নভোযান আদিত্য-এল ১ পাঠাচ্ছে ভারত।