সফলভাবে তৃতীয় কক্ষপথে পৌঁছেছে চন্দ্রযান-৩। মঙ্গলবার ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এ তথ্য দিয়েছে। এটা দেশটির তৃতীয় মনুষ্যবিহীন চন্দ্র অভিযান।
এশিয়া
উত্তর কোরিয়া আবারও জাতিসংঘের নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যা বিধ্বস্ত হয়েছে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যকার সমুদ্রে। এ নিয়ে কোরীয় উপদ্বীপে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
পাকিস্তানের ক্ষমতাসীন জোট সরকারের দুই অংশীদার পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) ও পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) আগামী ৮ আগস্ট দেশটির জাতীয় পরিষদ ভেঙে দেয়ার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।
সৌদি আরবে অসংখ্য শক্তিশালী ড্রোন রফতানি করবে তুরস্ক। এ বিষয়ে তুর্কি ড্রোন নির্মাতা কোম্পানি বায়কার দেশটির ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে।
রাশিয়া অধিকৃত ক্রিমিয়ায় রাতভর মুহুর্মুহু ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে এসব ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে। মঙ্গলবার সকালে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শুইগু এমনটা দাবি করে জানিয়েছেন, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের অন্তত ২৮টি ইউএভি প্রতিহত করেছে।
ভারতে বিরোধী ২৬ দলের নতুন জোটের নাম যে সময় ঘোষণা হলো, তার কিছুক্ষণ পরেই মিত্র ৩৮ দলকে নিয়ে বৈঠকে বসলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
দক্ষিণ কোরিয়ায় পরমাণু-সজ্জিত ব্যালাস্টিক মিসাইল সাবমেরিন (এসএসবিএন) মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বিরুদ্ধে পরমাণু যুদ্ধের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা শুরু করার প্রেক্ষাপটে ১৯৮০-এর দশকের পর প্রথমবারের মতো এমন সাবমেরিন মোতায়েন করল যুক্তরাষ্ট্র।
ভারতে ৮০০ বছরের পুরোনো একটি মসজিদ বন্ধ করে দেয়া হয়েছে। ঐতিহাসিক ওই মসজিদটি ভারতের মহারাষ্ট্র রাজ্যে অবস্থিত এবং দেশটির কট্টর হিন্দুত্ববাদী দল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সঙ্গে সংশ্লিষ্ট একটি হিন্দু গোষ্ঠীর অভিযোগের পর বিজেপি-নিয়ন্ত্রিত মহারাষ্ট্র রাজ্যের কর্তৃপক্ষ মসজিদটি বন্ধ করে দেয়।
হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হওয়ার পর ভারতজুড়ে আলোড়ন সৃষ্টি হয়েছিল। রাতারাতি ধনীতম ব্যক্তিদের তালিকা থেকে ছিটকে গিয়েছিলেন গৌতম আদানি। হু হু করে কমতে শুরু করেছিল তার সম্পদের পরিমাণ।
পঞ্চায়েত ভোটে সহিংসতার মধ্যেই এক মঞ্চে তৃণমূল, কংগ্রেস ও বামেরা। এই সহাবস্থানকে কটাক্ষ করেছেন খোদ প্রধানমন্ত্রী।
কাজের চাপে নাজেহাল, অতিরিক্ত খাটুনিতে ক্লান্ত জুলি এপ্রিল মাসে তার চাকরিবাকরি ছেড়ে বাড়ি ফিরে গেছেন বাবামায়ের কাছে ‘পূর্ণকালীন সন্তান’ হিসাবে ঘরে থাকতে। বেইজিংএ তিনি কম্প্যুটার গেম তৈরির কাজ করতেন।
ভারতের অধিকাংশ মানুষের ঘাড়েই ঝুলছে বন্যায় ভিটেহীন হওয়ার আশঙ্কা। সম্প্রতি এমনটাই জানা গেল একটি সমীক্ষা থেকে। এ সময়ে উত্তর ভারত জুড়ে বিপুল বৃষ্টির জেরে রীতিমতো বন্যার পরিস্থিতি।
কয়েক সপ্তাহ ধরে দক্ষিণ কোরিয়া প্রবল বৃষ্টিতে প্লাবিত হয়েছে। এতে এ পর্যন্ত কমপক্ষে ৪১ জনের মৃত্যু হয়েছে। দুর্বল ভিত্তির আশঙ্কার কারণে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে, হাজার হাজার মানুষ ঝড়ের কারণে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে।
মাঝ আকাশে প্লেনের মধ্যে হঠাৎ এক যাত্রীর মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ কারণে প্লেনটির জরুরি অবতরণ করানো হয়। কেননা, মাঝ আকাশে কোনও ঝুঁকি নিতে চাননি পাইলট। ঘটনাটি ভারতের।
চীনের দক্ষিণ উপকূলে শক্তিশালী টাইফুন তালিম আঘাত হেনেছে। উপকূলে আছড়ে পড়ার সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার। মঙ্গলবার (১৮ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
কৃষ্ণসাগর শস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। সোমবার ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, চুক্তিটি স্থগিত করা হয়েছে। খবর- ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের