চীন ও কোরীয় উপদ্বীপের মধ্যবর্তী পীত সাগর অভিমুখে ‘বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইয়োনহাপ শনিবার এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
এশিয়া
'পারসোনাল ভিজিট ভিসা' চালু করেছে সৌদি আরব। এর মাধ্যমে সৌদি আরবের নাগরিকেরা তাদের বিদেশী মুসলিম বন্ধুদের ওমরাহ করার দাওয়াত দিতে পারবে। দেশটির হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিযোগ করেছেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে পৃষ্ঠপোষকতা দিয়ে ‘যুদ্ধের আগুন ছড়িয়ে দিতে’ ইন্ধন যোগাচ্ছে। তিনি গতকাল শুক্রবার (২১ জুলাই) রাশিয়ার নিরাপত্তা পরিষদের সদস্যদের উদ্দেশে টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ অভিযোগ করেন।
ফিলিস্তিনের রামাল্লা ও নাবলুসে দুই কিশোরকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাতে শুক্রবার (২১ জুলাই) আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের একটি পার্বত্য গ্রামে ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জন হয়েছে। এখনও নিখোঁজ অবস্থায় আছেন অন্তত ১৪০ জন মানুষ।
ভারতের অগ্নিগর্ভ মণিপুরে দুজন কুকি মহিলাকে প্রকাশ্য রাস্তায় নগ্ন করে ঘোরানোর সাম্প্রতিক একটি ভিডিও সামনে আসার পর সারা দেশ শোকে-দু:খে-রাগে স্তম্ভিত হয়ে পড়েছে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী চিন গ্যাং কে দীর্ঘদিন জনসমক্ষে দেখা না যাওয়া নিয়ে অনলাইনে নানা ধরণের জল্পনা কল্পনা দেখা যাচ্ছে, যা আবারো চীনের সিক্রেসি বা গোপনীয়তাকে সামনে নিয়ে আসছে।
ভারতের আহমেদাবাদের ইস্ককন ফ্লাইওভারে একটি দ্রুতগামী প্রাইভেট কারের চাপায় ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে একজন পুলিশ কনস্টেবল ও একজন হোম গার্ডের সদস্য রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
কুয়েতের খাইরান এলাকায় মোহাম্মদ জুয়েল (২৪) নামের এক প্রবাসী বাংলাদেশির মরদেহ পাওয়া গেছে। একই এলাকার মামুন নামের আরো এক প্রবাসী বাংলাদেশি স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গে আগামী আগস্ট মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রিকসের শীর্ষ সম্মেলনে যোগ দেবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
ইরানের একটি আদালত দেশটির প্রখ্যাত এক অভিনেত্রীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে। জনসমক্ষে বাধ্যতামূলক হিজাব পরার বিধান অমান্য করায় বুধবার তাকে এই সাজা দেওয়া হয়।
তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) বুধবার ৫০.৭ বিলিয়ন ডলারের মোট ১৩টি চুক্তি স্বাক্ষর করেছে। তুরস্কের যোগাযোগ অধিদফতরের বরাত দিয়ে এই খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এজেন্সি।
থাইল্যান্ডের সংস্কারবাদী নেতা পিটা লিমজারাটকে সেদেশের পার্লামেন্ট থেকে সাসপেন্ড করা হয়েছে এবং তার দেশটির প্রধানমন্ত্রী হবার সম্ভাবনা এখন "প্রায় শেষ হয়ে গেছে" বলেই মনে করা হচ্ছে।
ভারতের উত্তরাখণ্ডে ট্রান্সফর্মার বিস্ফোরণে অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরো অনেকে।
বিশ্বকে ক্রমবর্ধমান তাবদাহের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে বলেছে জাতিসংঘ। কারণ দিনদিনই উত্তপ্ত হচ্ছে বিশ্ব।
আরেক দফা মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া। উৎক্ষেপণ করেছে দুটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। সেগুলো কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে পড়েছে বলে জাপান ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে।