পেরুতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৩ জন। মঙ্গলবারের (২৫ জুলাই) এই দুর্ঘটনায় আরও ২১ জন গুরুতর আহত। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা সংকটাপন্ন। তারা হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) রয়েছেন। খবর রয়টার্সের।
এশিয়া
২০ বছরে প্রথমবার কোনও মহিলাকে ফাঁসি কাঠে ঝোলাতে চলেছে সিঙ্গাপুর সরকার। মাদক পাচার মামলায় মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে অভিযুক্তকে।
মেয়ে যে এরকম কাজ করতে পারেন, সেটা এখনো বিশ্বাস করতে পারছেন না। স্বামীকে ডিভোর্স না দিয়েই দুই সন্তানকে রেখে পাকিস্তানে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে স্থানীয় যুবক নাসরুল্লাহকে বিয়ে করায় মেয়ের প্রতি তীব্র বিতৃষ্ণা প্রকাশ করলেন ভারতীয় ‘বধূ’ অঞ্জুর (নাম পাল্টে এখন ফাতিমা) বাবা গয়াপ্রসাদ থমাস।
চাঁদে পৌঁছনোর পথে আরও একধাপ এগোল চন্দ্রযান ৩। পৃথিবীর চতুর্থ কক্ষপথ পরিবর্তনের প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করল ইসরোর যান। মঙ্গলবার দুপুর ২টো ৪৫ নাগাদ পঞ্চম কক্ষপথে প্রবেশ করেছে যানটি। উল্লেখ্য, এর আগে ১৫ জুলাই, ১৬ জুলাই, ১৮ জুলাই এবং ২০ জুলাই কক্ষপথ পরিবর্তন করেছে চন্দ্রযান।
মণিপুর ইস্যুতে ভারতে ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় অনাস্থা প্রস্তাব আনার পরিকল্পনা করছে ভারতের বিরোধী দলগুলোর জোট ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স (ইনডিয়া)।
ছাদ পর্যন্ত ডুবে আছে ৪০০-র বেশি গাড়ি! ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি অংশ থেকে ভাইরাল হয়েছে এই ভিডিও৷ হিন্দোন নদীতে পানির স্তর বেড়ে যাওয়ার ফলে এই অবস্থা হয়েছে৷ গ্রেটার নয়ডার সুথিয়ানা গ্রামের কাছে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে৷
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) ও প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অবমাননার মামলায় দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে জারি করা জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা স্থগিত করা হয়েছে।
চীন সরকার দেশের পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাঙকে অপসারণ করেছে। তার পূর্বসূরিই তার স্থলাভিষিক্ত হয়েছেন বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।
দিনদশেক আগেই ব্যাঙ্ককে মুখোমুখি একটি বৈঠকে বসেছিলেন ভারত ও মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রীরা, যেখানে দুদেশের সীমান্তে বেশ ‘অস্বস্তিকর’ একটি বিষয় নিয়ে তাদের মধ্যে খোলামেলা কথাবার্তা হয়েছিল।
রবিবার ক্যাম্বোডিয়ায় নির্বাচনের পর ঐ নির্বাচনকে ‘মুক্ত বা নিরপেক্ষ, কোনোটাই নয়’ হিসেবে চিহ্নিত করে ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন।নির্বাচনে ৩৮ বছর ধরে ক্ষমতায় থাকা হুন সেনের দল ক্যাম্বোডিয়ান পিপল’স পার্টি (সিপিপি) প্রায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পায়।
ইসরায়েলি সেনাদের গুলিতে অধিকৃত পশ্চিম তীরে ৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন। মঙ্গলবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
ভারতে অপরাধের প্রবণতা বেড়েছে ৩০ শতাংশ। জাতীয় মহিলা কমিশনের রিপোর্টই বলছে সে কথা। আর তার মধ্যে অর্ধেক ঘটনাই ঘটছে যোগী-রাজ্য অর্থাৎ উত্তরপ্রদেশে। আর পশ্চিমবঙ্গে এ অপরাধের প্রবণতা দুই শতাংশ।
এমনই এক সাপের বাগান সম্প্রতি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সোশ্যাল মিডিয়ায় গাছের মধ্যে থাকা সেই সাপের ভিডিও ছড়িয়ে পড়েছে। চারিদিকে কিলবিল করছে শুধু সাপ আর সাপ! সবুজ পাতা থেকে ফল সবই ‘বিষধর’দের দখলে। ভয়ংকর এই সাপের বাগান দেখতে ভিড় জমছে ভালই। কোথায় রয়েছে সেটি?
ভারতে নারী ও শিশুসহ ৭৪ জন রোহিঙ্গা শরণার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির উত্তর প্রদেশের ছয়টি জেলায় ‘অবৈধভাবে’ বসবাস করার জন্য তাদের গ্রেপ্তার করা হয়। খবর- আল-জাজিরা
মণিপুরের পর এবার অশান্তি ছড়িয়ে পড়ছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় আরেক রাজ্য মেঘালয়ে। রাজ্যের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার দফতর ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। এ ঘটনায় অন্তত পাঁচ নিরাপত্তারক্ষী আহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমসের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
তুরস্কে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার স্থানীয় সময় ৮টা ৪৪ মিনিটে দক্ষিণ তুরস্কের আদানা প্রদেশে এই ভূমিকম্প আঘাত হনে।