এশিয়া

পাকিস্তানের পাঞ্জাবে বজ্রপাতে নিহত ১০, আহত ৬

পাকিস্তানের পাঞ্জাবে বজ্রপাতে নিহত ১০, আহত ৬

পাকিস্তানের পূর্বাঞ্চলীয় পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায় রোববার বজ্রপাতে ১০ জন নিহত ও ছয়জন আহত হয়েছে। উদ্ধারকর্মীরা এ কথা জানিয়েছে। খবর সিনহুয়ার।

রেকর্ড উচ্চ তাপমাত্রার মুখে বেইজিং, রেড অ্যালার্ট জারি

রেকর্ড উচ্চ তাপমাত্রার মুখে বেইজিং, রেড অ্যালার্ট জারি

বেইজিং ও উত্তর চীনের কিছু অংশে সম্প্রতি রেকর্ড উচ্চতাপমাত্রা পরিলক্ষিত হয়েছে। এ কারণে দেশটির নাগরিকদের বাইরে কাটানো সময় সীমিত করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আমেরিকাকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আমেরিকাকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

আমেরিকাকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি দিল উত্তর কোরিয়া। একই সঙ্গে দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে গণসমাবেশের আয়োজন করে আমেরিকাকে ধ্বংস করার জন্য ‘প্রতিশোধের যুদ্ধের’ অঙ্গীকার করে স্লোগান দেওয়া হয়।

ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গোলাগুলি, নিহত ৮

ইকুয়েডরে নাইট ক্লাবের বাইরে গোলাগুলি, নিহত ৮

লাতিন আমেরিকা অঞ্চলের দেশ ইকুয়েডরে একটি নাইট ক্লাবের বাইরে দুই পক্ষের মধ্যে গোলাগুলিতে অন্তত আটজন নিহত হয়েছে। স্থানীয় সময় রোববার দেশটির উপকূলীয় শহর লা কনকর্ডিয়ায় এ ঘটনা ঘটে।

ইরানের ঋণ চা দিয়ে শোধ করবে শ্রীলঙ্কা

ইরানের ঋণ চা দিয়ে শোধ করবে শ্রীলঙ্কা

তেলে কেনা বাবদ ইরানের কাছে ২৫ কোটি ডলারের বকেয়া রয়েছে শ্রীলঙ্কার৷ ঋণ পরিশোধ করতে আগামী মাস থেকেই ইরানের সাথে চা বিনিময় শুরু করতে প্রস্তুত শ্রীলঙ্কা৷

মণিপুরে সেনাবাহিনীর কাছ থেকে ‘সশস্ত্র বিদ্রোহীদের’ ছিনিয়ে নেয় মেইতেই নারীরা

মণিপুরে সেনাবাহিনীর কাছ থেকে ‘সশস্ত্র বিদ্রোহীদের’ ছিনিয়ে নেয় মেইতেই নারীরা

ভারতের দাঙ্গা উপদ্রুত মণিপুর রাজ্যে আটক হওয়া ডজনখানেক সশস্ত্র ব্যক্তিকে ‘মুক্তি দেয়া হয়েছে’ বলে ভারতীয় সেনাবাহিনী গত মধ্যরাতে ঘোষণা দিয়েছে।

ভিয়েতনামে মার্কিন বিমানবাহী রণতরী

ভিয়েতনামে মার্কিন বিমানবাহী রণতরী

মার্কিন বিমানবাহী রণতরী ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় দানাঙ শহরে পৌঁছেছে। যদিও এর কয়েক সপ্তাহ আগে হ্যানয় তার পানিসীমায় চীনা জাহাজ প্রবেশের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল।

ভারতে আবার দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

ভারতে আবার দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ

ভারতে আবারও দুই ট্রেনের মুখোমুখি ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পশ্চিমবঙ্গের বাঁকুড়ায় দুটি মালবাহী ট্রেনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। দাঁড়িয়ে থাকা মালবাহী ট্রেনে সজোরে ধাক্কা দেয় একটি চলন্ত মালবাহী ট্রেন। 

মধ্যপ্রাচ্য সফরে নওয়াজ, যোগ দিলেন মেয়ে মরিয়াম

মধ্যপ্রাচ্য সফরে নওয়াজ, যোগ দিলেন মেয়ে মরিয়াম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সুপ্রিমো নওয়াজ শরিফ তার মধ্যপ্রাচ্য সফরের প্রথম পর্যায়ে শনিবার দুবাই পৌঁছেছেন। একই দিন সকালে নওয়াজের মেয়ে এবং পিএমএল-এনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজ তার পরিবার সদস্যদের নিয়ে লাহোর থেকে সংযুক্ত আরব আমিরাত গেছেন।

মালয়েশিয়ার মুদ্রা-রিঙ্গিত, দুর্বল হওয়ার কারণ

মালয়েশিয়ার মুদ্রা-রিঙ্গিত, দুর্বল হওয়ার কারণ

২০২২ সালের এপ্রিলের তুলনায় গত এপ্রিলে মালয়েশিয়ার রপ্তানি কমেছে ১৭ দশমিক ৪ শতাংশ। দেশটির মূল রপ্তানি পণ্যের মধ্যে আছে ইলেকট্রনিকস ও পেট্রোলিয়াম পণ্য এবং পামঅয়েল।

বিজেপিকে ঠেকাতে ‘একের বিরুদ্ধে এক’ ফর্মুলার প্রয়োগ চাইছেন বিরোধীরা

বিজেপিকে ঠেকাতে ‘একের বিরুদ্ধে এক’ ফর্মুলার প্রয়োগ চাইছেন বিরোধীরা

বিজেপিকে ২০২৪ সালের সাধারণ নির্বাচনে কীভাবে ঠেকানো সম্ভব, তা নিয়ে আলোচনা করতে আগামিকাল শুক্রবার (২৩শে জুন) বিহারের রাজধানী পাটনায় ভারতের প্রায় কুড়িটি বিরোধী দলের নেতানেত্রীরা এক বৈঠকে বসছেন।

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

মিয়ানমারের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি রাষ্ট্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ মন্ত্রণালয় বুধবার নতুন এই নিষেধাজ্ঞা জারি করেছে বলে খবর দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।