মে মাসেই বার্ষিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছিলো ৩৮ শতাংশ পর্যন্ত। রিজার্ভও ঠেকেছে তলানিতে।
এশিয়া
আজারবাইজানের সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আর্মেনিয়ার চার সেনা নিহত হয়েছে। এমন সময় এই সংঘর্ষ হলো যখন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফরে রয়েছেন এবং দুই পররাষ্ট্রমন্ত্রী বৈঠক করবেন বলে কথা রয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের উনকোটি জেলায় রথযাত্রার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৫ জন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্ক শহরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে ১৪ বছর বয়সী দুই যমজ বোন রয়েছে।
টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে আটলান্টিককের গভীরে পাড়ি জমানো সাবমারসিবল টাইটানের কয়েক টুকরা উদ্ধার করা হয়েছে। প্রায় ১০ দিন পর বুধবার (২৮ জুন) টাইটানের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করে আনার ছবি প্রকাশ করে।
ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকাকে নিয়ে গঠিত ব্রিকসে আরো ২৫টির মতো দেশ যোগ দিতে আগ্রহী বলে জানা গেছে। গ্রুপটি নিজেও সুযোগটি লুফে নিয়ে সম্প্রসারিত হতে চাচ্ছে।
মালিতে এক দশকব্যাপী জাতিসংঘের শান্তিরক্ষা মিশন শেষ হতে চলেছে ৩০ জুন। মালির পররাষ্ট্রমন্ত্রী আবদৌলায়ে ডিওপ বাহিনীকে ‘বিলম্ব না করে’ চলে যেতে বলার দুই সপ্তাহ না পেরুতেই এ ঘোষণা এলো।
পঞ্চায়েত নির্বাচনের প্রচারণায় উত্তরবঙ্গ সফরে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরা থেকে এ বছর হজের খুতবা দিয়েছেন কাবা শরীফের ইমাম ও সৌদি আরবের সর্বোচ্চ উলামা পরিষদের সদস্য শায়খ ড. ইউসুফ বিন মোহাম্মদ বিন সাঈদ।
জাপানের এক বিশিষ্ঠ কাবুকি অভিনেতাকে মঙ্গলবার গ্রেফতার করা হয়েছে। তার মায়ের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
জাপান, তাইওয়ানসহ এশিয়ার আকাশে চীন নজরদারি বেলুন উড়িয়েছে বলে নিজস্ব অনুসন্ধানের ভিত্তিতে বিবিসি বলেছে।
পাকিস্তান সেনাবাহিনীর তিন উচ্চপদের কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। গত মাসে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই চেয়ারম্যান ইমরান খানের গ্রেপ্তারের পর পাকিস্তানজুড়ে চালানো সহিংসতা থেকে সামরিক স্থাপনা রক্ষায় ব্যর্থ হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘পরমাণু যুদ্ধের’ হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ে রাষ্ট্রীয়ভাবে আয়োজিত গণসমাবেশে যুক্তরাষ্ট্রকে ধ্বংস করতে ‘প্রতিশোধ যুদ্ধের’ ঘোষণা দিয়েছে লাখো মানুষ।
ভারত বলছে, তারা ভিয়েতনামকে যুদ্ধজাহাজ দেবে, যা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সম্পর্ক আরো দৃঢ় হওয়ার সর্বশেষ ইঙ্গিত।
ভারত-শাসিত কাশ্মীরের পুলওয়ামাতে ভারতীয় সেনাবাহিনী জোর করে একটি মসজিদে ঢুকে মুসলিমদের ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করিয়েছে, রাজ্যের অন্তত তিনজন সাবেক মুখ্যমন্ত্রী এই অভিযোগ তোলার পর রীতিমতো শোরগোল পড়ে গেছে।
পূর্ব ভারতের উড়িষ্যা রাজ্যে বিয়েবাড়িতে থেকে ফেরার পথে দুই বাসের সংঘর্ষে নিহত হয়েছে ১২ জন। এর মধ্যে একই পরিবারের সাতজন।