গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে আরোপ করা টোলের প্রথম অর্থ পেয়েছে ইরান।
এশিয়া
হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন অপসারণ করতে ছয় মাস সময় লাগবে বলে পেন্টাগন জানিয়েছে। পরিস্থিতি সম্পর্কে অবগত একটি সূত্র অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) সংবাদ সংস্থাকে এ কথা জানিয়েছে।
সম্প্রতি ইসরাইলি হামলায় ৫০ হাজারের বেশি আবাসিক ইউনিট ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে বলে জানিয়েছে লেবানন সরকার।
ইরানের শ্রম উপমন্ত্রী গোলাম হোসেন মোহাম্মাদির দেওয়া তথ্য অনুযায়ী, যুদ্ধের প্রভাবে দেশটিতে ২০ লাখের বেশি মানুষ চাকরি হারিয়েছেন।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ জানিয়েছেন, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় গুরুতর আহত হওয়ার পর আরও এক ফরাসি শান্তিরক্ষীর মৃত্যু হয়েছে।
কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ২৯৪ আসনে দুই ধাপে ভোট হবে।
ইরান সংলাপ ও সমঝোতাকে স্বাগত জানায় এবং তা অব্যাহত রেখেছে। তবে তিন কারণে আলোচনা বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ অভিযোগ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন নৌ-অবরোধ বর্তমান যুদ্ধবিরতি চুক্তিকে লঙ্ঘন করছে এবং এর ফলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া অসম্ভব হয়ে পড়েছে।
ইরানের বন্দরগুলো থেকে জাহাজ চলাচল বন্ধ করতে এবং দেশটিকে একটি যুদ্ধবিরোধী চুক্তিতে বাধ্য করতে যুক্তরাষ্ট্রের দেওয়া নৌ-অবরোধের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্কিন প্রশাসন অঙ্গীকার করেছিল যে নির্দিষ্ট সমঝোতায় না আসা পর্যন্ত ইরানের কোনো জাহাজ বন্দর ত্যাগ করতে পারবে না, তবে বিশ্লেষকদের পর্যবেক্ষণ এবং জাহাজ ট্র্যাকিং ডেটা এই অভিযানের সাফল্য নিয়ে একটি জটিল চিত্র ফুটিয়ে তুলছে।
ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতির মেয়াদ কবে শেষ হবে, সে বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো কোনো চূড়ান্ত সময়সীমা বা ডেডলাইন নির্ধারণ করেননি বলে জানিয়েছে হোয়াইট হাউস।
লেবাননের দক্ষিণাঞ্চলে বুধবার (২২ এপ্রিল) ইসরাইলি বিমান হামলায় আল-আখবার পত্রিকার সাংবাদিক আমাল খলিল নিহত এবং অপর এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন।
ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিচালনার ক্ষমতা খর্ব করার লক্ষ্যে আনা একটি প্রস্তাব মার্কিন সিনেটে আবারও নাকচ হয়ে গেছে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার একটি বাজি কারখানায় বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছে।
ইরান কর্তৃক উপসাগরীয় দেশগুলোর ওপর চালানো ‘বেআইনি ও নিন্দনীয়’ হামলার প্রতিবাদে এবং উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় একটি জরুরি ভার্চুয়াল বৈঠকে মিলিত হয়েছে আরব লীগ।
যুক্তরাষ্ট্রের সঙ্গে পরবর্তী দফার আলোচনায় ইরান অংশ নেবে কি না, সে বিষয়ে তেহরানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের অনুরোধে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াবে এবং ইরানি বন্দরগুলোতে অবরোধ অব্যাহত রাখবে।