মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রী মনোনীত হয়েছেন আনোয়ার ইব্রাহিম। তিনি দেশটির দশম প্রধানমন্ত্রী। আজ বৃহস্পতিবার বিকেলে শপথ গ্রহণ করবেন তিনি।আল-জাজিরা এই খবর জানিয়েছে।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
চীনে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তের ফের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। কঠোর লকডাউন, গণহারে কোভিড পরীক্ষা এবং ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করে ভাইরাসের লাগাম টেনে ধরতে দেশটি কাজ করে যাওয়ার মধ্যেই এ রেকর্ড সৃষ্টি হলো।
সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইরানের এক রেভল্যুশনারি গার্ড অফিসারকে মঙ্গলবার হত্যা করেছে ইসরাইলি এজেন্টরা। নিহত অফিসারের নাম দাউদ জাফরি।
পাকিস্তানের সামরিক বাহিনীর বিদায়ী প্রধান রাজনীতিতে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।বুধবার এক বক্তব্য প্রদানকালে তিনি স্বীকার করেন যে তার শক্তিশালী প্রতিষ্ঠানটির জাতীয় রাজনীতিতে ‘অসাংবিধানিক’ হস্তক্ষেপ বার বার প্রতিষ্ঠানটিকে জনগণের সমালোচনার সম্মুখীন করেছে।
জেরুসালেমের বাসস্ট্যান্ডে পৃথক দু’টি বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন ১২ জন, যাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।বুধবার সকালের বিস্ফোরণের এ ঘটনা ফিলিস্তিনিদের আক্রমণ বলে অভিযোগ করেছে ইসরাইলের পুলিশ।
সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে ‘জ্বালানি উৎপাদন বাড়ানো’র বিষয়টি অস্বীকার করেছেন সৌদি আরবের জ্বালানি মন্ত্রী যুবরাজ আব্দুল আজিজ বিন সালমান।
থাইল্যান্ডে মঙ্গলবার পুলিশ আবাসনের বাইরে গাড়ি বোমা বিস্ফোরণে একজন নিহত এবং দুই ডজনেরও বেশি লোক আহত হয়েছে। প্রাদেশিক গভর্নর এ কথা বলেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ নারাথিওয়াতে এ হামলার ঘটনা ঘটে।
কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম-জোমার্ত তোকায়েভ বিপুল ভোটে পুনঃনির্বাচিত হয়েছে। তিনি ৮১.৩ শতাংশ ভোট পেয়েছেন।সোমবার প্রাথমিক তথ্যের বরাত দিয়ে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন এ ঘোষণা দিয়েছে।আল-জাজিরা এ খবর জানিয়েছে।
ইন্দোনেশিয়ায় ৫ দশমিক ৬ মাত্রার এক ভূমিকম্পে ২০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। সোমবার দেশটির পশ্চিম জাভা প্রদেশে শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হানে বলে স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানিয়েছেন।
আজ রোববার (২০ নভেম্বর) শুরু হচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ফুটবল বিশ্বকাপ। এটি বিশ্বকাপের ২২তম আসর। পাঁচটি আরব দেশসহ এই আসরে সর্বমোট ৩২টি দল অংশ নেবে। এবারের আসরটি নানাভাবে আলোচিত।
মালয়েশিয়ায় তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ঝুলন্ত পার্লামেন্টে সৃষ্টি হয়েছে। আর এতে বিরোধী দলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের রাজনৈতিক জোট এগিয়ে রয়েছে।
৫৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে প্রথমবার নির্বাচনে পরাজিত হয়েছেন মালয়েশিয়ার বর্ষীয়ান নেতা ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।
খেরসনে ইউক্রেনীয় বাহিনীর দূরপাল্লার আর্টিলারি হামলায় রাশিয়ার অন্তত ৬০ জন সেনা নিহত হয়েছেন। চলতি সপ্তাহে এ হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন।
যুক্তরাষ্ট্রের হুমকি মোকাবেলায় পরমাণু অস্ত্র ব্যবহার করার হুমকি দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জঙ উন। উত্তর কোরিয়ার আন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিএমবি)-এর পরীক্ষামূলক নিক্ষেপের পর জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদ জরুরি অধিবেশন আহ্বান করার প্রস্তুতি গ্রহণ করার প্রেক্ষাপটে উত্তর কোরিয়া এই হুমকি দিলো।
মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে শনিবার ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই ভোটারদের ভোট কেন্দ্রে এসে শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখা যাচ্ছে। খবর এএফপি’র।
পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান নিয়োগ এবং অন্যান্য বিষয় নিয়ে রাষ্ট্রপতি ড. আরিফ আলভির সাথে সাক্ষাত করেছেন দেশটির অর্থমন্ত্রী সিনেটর মোহাম্মদ ইসহাক দার।