ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার অপরাধে যাবজ্জীবন সাজা প্রাপ্ত ছয় জন আসামীকে যেদিন সুপ্রিম কোর্ট মুক্তির আদেশ দিল, তার এক ঘণ্টার মধ্যেই ৩২ বছর কারাগারে বন্দী নলিনী শ্রীহরণসহ সবাই জেল থেকে বেরিয়ে এসেছিলেন।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
জি-টুয়েন্টি সম্মেলনে আগেকার বৈঠকের বিস্তারিত তথ্য ফাঁস করে দেয়ার জন্য চীনের প্রেসিডেন্ট শি জিন পিং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে ভর্ত্সনা করেন।বুধবার ওই বৈঠকে ট্রুডো অভ্যন্তরীণ বিষয়ে চীনা হস্তক্ষেপে উদ্বেগ প্রকাশ করেন।
রাশিয়া মঙ্গলবার ইউক্রেনে ৮৫টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। যেগুলোর বেশির ভাগ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
ওমান উপকূলে ইসরাইলি এক বিলিয়নিয়ারের সাথে সম্পর্কযুক্ত একটি তেল ট্যাকারে বোমা বহনকারী ড্রোন হামলা চালিয়েছে। ইরানের সাথে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার প্রেক্ষাপটে এই হামলা হলো বলে এক কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন।
পাকিস্তানের খাইবার পাকতুনখাওয়ায় আজ বুধবার সন্ত্রাসীদের হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছে।
তিন বছর আগে ভারতের তামিলনাড়ু রাজ্যের মমল্লপুরমে শেষবার পাশাপাশি দেখা গিয়েছিল তাদের দু’জনকে। ওই সময় দ্বিপক্ষীয় কূটনীতিতে ছিল বন্ধুত্বের বার্তা।
গত মাসেই এফএটিএফের ‘ধূসর তালিকা’ থেকে বেরিয়ে আসার পর নতুন স্বস্তিতে পাকিস্তান । ব্রিটিশ সরকার তাদের ‘হাই রিস্ক থার্ড কান্ট্রি’র তালিকা থেকে বাদ দিয়েছে ইসলামাবাদকে। এই তালিকায় ২৬টি দেশ রয়েছে। যার মধ্যে রয়েছে ইরান, সিরিয়া, মিয়ানমার প্রভৃতি দেশ। এবার ওই তালিকা থেকে বাদ গেল পাকিস্তান, নিকারাগুয়া।
চীনের দক্ষিণাঞ্চলে করোনা মোকাবেলায় নেয়া পদক্ষেপের বিরুদ্ধে লোকজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। ব্যতিক্রমী এ বিক্ষোভকালে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনাও ঘটে।
ভারতের মিজোরামে পাথর খনি ধসে আট শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আরো ১২ শ্রমিক ভেতরে আটকা পড়ার আশঙ্কা করা হচ্ছে।মঙ্গলবার সকালে দু’জন অফিসার ও ১৩ জন শ্রমিক নিয়ে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর (এনডিআরএফ) দল গঠন করা হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে বলেছেন, রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ শেষ করার এবং হাজারো মানুষের জীবন বাঁচানোর এখনই সময়। মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ বক্তব্য দেন। খবর এএফপি’র।
শান্তি আলোচনার প্রস্তাব জানিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশের নেতাদের বলেছেন যে রাশিয়া তার দেশে যুদ্ধ বন্ধ করার এখনই সময়।
মেটা, টুইটারের পর এবার আমাজন। বিপুল কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে আরো এক সংস্থা। জানা গেছে, চলতি সপ্তাহের শুরুতেই একসাথে প্রায় দশ হাজার কর্মীকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নিয়েছে আমাজন।
ইরানে বিক্ষোভ শুরুর পর এই প্রথম একজনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। কুর্দি তরুণী মাশা আমিনির মৃত্যুকে কেন্দ্র করে ইরানে প্রায় দু’মাস ধরে চলা বিক্ষোভের মধ্যেই রোববার এ মৃত্যুদন্ড ঘোষিত হলো।
চীন-তাইওয়ান যুদ্ধের আশঙ্কার মধ্যেই চীন থেকে ৩৬টি যুদ্ধ বিমান পৌঁছাল তাইওয়ানের কাছাকাছি এলাকায়। এর মধ্যে ১০টি বিমান মধ্যরেখাও অতিক্রম করে গেছে বলে তাইওয়ান প্রশাসন সূত্রে খবর।
ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর খেরসনের পতনের পর শহরের বাসিন্দারা উল্লাস করছেন কিন্তু কর্মকর্তারা সতর্ক করছেন যে যুদ্ধ এখনো শেষ হয়নি।
তুরস্কের বন্দরনগরী ইস্তাম্বুলের একটি ব্যস্ত সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে অন্তত আটজন নিহত ও ৮১ জন আহত হয়েছেন। ইস্তাম্বুলের বেইয়োগ্লু এলাকার বিখ্যাত ইস্তিকলাল সড়কে রোববার বিকেল ৪টার দিকে ওই বিস্ফোরণ ঘটে।