নেপালে প্রবল ভূমিকম্পে অন্তত ছয়জন নিহত হয়েছে। এই ভূমিকম্প দিল্লিসহ উত্তর ভারতের একাংশেও অনুভূত হয়েছে। নেপালের যে এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সেখানে উদ্ধারকাজে নামানো হয়েছে সেনাবাহিনীও।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে হ্যালোউইন উৎসবের সময় পদদলিত হয়ে দেড় শ’র বেশি মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্তের অংশ হিসেবে কর্মকর্তারা মঙ্গলবার অন্তত ৫৫টি অফিসে হানা দিয়েছেন।
সৌদি আরবের মক্কা নগরীতে শুরু হয়েছে সামরিক বাহিনীর সদস্যদের জন্য নবম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা।রোববার দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের পৃষ্ঠপোষকতায় প্রতিযোগিতাটি শুরু হয়।প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার সেন্টারের প্রধান ড. মোহাম্মদ আল-ইসা।
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্করের সাথে মঙ্গলবার আলোচনায় বসতে যাচ্ছেন। খবর তাসের।
ইরান শিয়াদের একটি মাজারে ভয়াবহ হামলার অভিযোগে ২৬ বিদেশী নাগরিককে গ্রেফতার করেছে। ইসলামি স্টেট গ্রুপ এই হামলার দায় স্বীকার করেছে।
পৃথিবীতে ৮০০ কোটি জনসংখ্যা হতে আর বেশি বাকি নেই। নভেম্বর মাসেই বিশ্বের জনসংখ্যা ৮০০ কোটি হতে যাচ্ছে বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে আজ। এই নির্বাচন হোয়াইট হাউসে ক্ষমতাসীন প্রেসিডেন্ট এবং তার দলের ভাগ্য নির্ধারণের পাশাপাশি গোটা জাতির দিকনির্দেশনার ওপর এক বিরাট প্রভাব ফেলতে যাচ্ছে।
পাকিস্তানে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ভাষণ প্রচারে দেশটির ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথোরিটির (পেমরা) দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।
দুই দশক আগে দাঙ্গার বছরেই বিধানসভার ভোটে বিপুলভাবে জিতে প্রথমবার পুরো পাঁচ বছরের জন্য গুজরাটের মুখ্যমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদী। কিন্তু রাজনৈতিক দলগুলো কি ভুলে যেতে চায় সেই ইতিহাস? কেন তারা দাঙ্গার প্রসঙ্গ এড়িয়ে যায়?
সৌদি আরবের যুবরাজ মোহম্মদ বিন সালমান বৃহস্পতিবার ‘সিয়ার’ নামের একটি বৈদ্যুতিক গাড়ির ব্র্যান্ড চালু করেছেন। আশা করা যাচ্ছে, এতে ১৫০ মিলিয়নেরও বেশি ডলার বিনিয়োগ করা হবে। এবং ৩০ হাজারেরও বেশি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে পরাজিত হওয়ার পর জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন ইসরাইলের বর্তমান প্রধানমন্ত্রী ইয়ির লাপিদ।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গুলি করার অভিযোগে আটক ব্যক্তি মি. খানকে গুলি করার কারণ হিসেবে বলেছেন যে সাবেক এই ক্রিকেটার মানুষকে "বিপথগামী" করছিলেন এবং সে কারণে তিনি "তাকে খুন করতে চেয়েছেন"।
তুরস্ক আনুষ্ঠানিকভাবে ফিনল্যান্ড এবং সুইডেনের ন্যাটোর সদস্যপদ অনুমোদন করবে না যতক্ষণ না দুই দেশ প্রয়োজনীয় ‘পদক্ষেপ না নেয়’। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান শুক্রবার জোটের প্রধান জেনস স্টলটেনবার্গকে এ কথা বলেন।
অবরুদ্ধ গাজায় অক্টোবরে চার হাজার ১৯৬ শিশুর জন্ম হয়েছে। মারা গেছে ২৮৪ শিশু। ফিলিস্তিনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
ভারতের রাজধানী দিল্লিতে বায়ুদূষণ চরম পর্যায়ে পৌঁছেছে। পরিস্থিতির এতটাই অবনতির হয়েছে যে, আজ শনিবার থেকে সেখানকার সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এখন থেকে ক্লাস হবে অনলাইনে।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান তাকে হত্যার চেষ্টা করার জন্য দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ ও সেনাবাহিনীতে কর্মরত এক মেজরকে দায়ী করেছেন।