এশিয়া

গ্রিসের কঠোর সমালোচনা করলেন এরদোগান

গ্রিসের কঠোর সমালোচনা করলেন এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান গ্রিসের কঠোর সমালোচনা করেছেন। তিনি তাদের অবস্থানকে ‘ভণ্ডামি’ উল্লেখ করে বলেছেন যে, তারা নিরস্ত্রীকৃত দ্বীপগুলোর নিরস্ত্রীকরণ নিয়ে এজিয়ানে উত্তেজনার মধ্যে তুরস্কবিরোধী বক্তব্য দেয়া থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে।

মহানবী (সা.)-কে অবমাননা: বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

মহানবী (সা.)-কে অবমাননা: বিক্ষোভকারী প্রবাসীদের দেশে ফেরত পাঠাবে কুয়েত

ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে অবমাননার প্রতিবাদে একটি বিক্ষোভে অংশ নেওয়া প্রবাসীদের গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে কুয়েত। এরপর তাঁদের নিজ দেশে ফেরত পাঠানো হবে। গত শুক্রবার কুয়েতের ফাহাহিল এলাকায় জুমার নামাজের পর ওই বিক্ষোভ হয়।

‘তুরস্কের সেই উদ্বেগ বৈধ’

‘তুরস্কের সেই উদ্বেগ বৈধ’

ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটো সদস্যপদ আবেদনের বিরোধিতা করে তুরস্কের উত্থাপিত নিরাপত্তা উদ্বেগ বৈধ বলে জানিয়েছেন ন্যাটো মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

বাংলাদেশিদের ভিসা দিচ্ছে বাহরাইন

সাড়ে ৪ বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের ভিসা দিতে যাচ্ছে বাহরাইন সরকার। ফেসবুক লাইভে মানামায় বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম জানান, করোনাভাইরাস মহামারির মধ্যে দেশে এসে আটকেপড়া ১৬১ জনকে প্রথম দফায় ভিসা দেওয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার।

তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে চীন শেষ পর্যন্ত লড়বে :  চীনা প্রতিরক্ষামন্ত্রী

তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে চীন শেষ পর্যন্ত লড়বে : চীনা প্রতিরক্ষামন্ত্রী

তাইওয়ানের স্বাধীনতা ঠেকাতে চীন একেবারে শেষ পর্যন্ত লড়াই করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী।সিঙ্গাপুরে এশিয়ার নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর এক কথার জবাবে চীনা প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফাংহা এই মন্তব্য করেন। 

করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী, হাসপাতালে ভর্তি

করোনায় আক্রান্ত সোনিয়া গান্ধী, হাসপাতালে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত ভারতের কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে দিল্লির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ তথ্য নিশ্চিত করে কংগ্রেসের মুখপাত্র রনদ্বীপ সুরজওয়ালা এক টুইট বার্তায় জানান, কোভিড সম্পর্কিত সমস্যার কারণে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে রোববার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কাবুলে বোমা হামলায় ৪ জন নিহত

কাবুলে বোমা হামলায় ৪ জন নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে শনিবার একটি মিনিবাসে বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত এবং অপর সাতজন আহত হয়েছে। পুলিশের বরাত দিয়ে সংবাদ সংস্থা এএফপি একথা জানায়। 

মহানবীকে কটূক্তি : হাওড়ার পর এবার ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদে

মহানবীকে কটূক্তি : হাওড়ার পর এবার ইন্টারনেট বন্ধ মুর্শিদাবাদে

মহানবী সা:-কে নিয়ে নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে ভারতের বিভিন্ন প্রান্তের মতোই গত কয়েক দিন ধরে অশান্ত হয়ে রয়েছে হাওড়া জেলা।

আরব আমিরাতকে আন্তর্জাতিক শক্তিতে পরিণত করেছে যে রাজ পরিবার

আরব আমিরাতকে আন্তর্জাতিক শক্তিতে পরিণত করেছে যে রাজ পরিবার

অর্ধ শতাব্দী আগে যে সব জায়গায় ছিল পথের ধারের বাজার আর তাঁবুর মত দেখতে বসতবাড়ি, সে সব জায়গায় এখন অত্যাধুনিক শহর, চোখ ধাঁধানো স্থাপত্যের সারি সারি গগনচুম্বী অট্টালিকা আর প্রশস্ত সড়ক। দেখে মনে হবে যেন, মরুর বুকে মহাকাশের কল্পিত কোনো নগরী নেমে এসেছে।

ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

ইউক্রেনের ইইউ সদস্যপদ নিয়ে সিদ্ধান্ত আগামী সপ্তাহে

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হতে আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করতে পারবে কিনা ইউক্রেন, এ বিষয়ে জোটের সিদ্ধান্ত আগামী সপ্তাহের শেষ নাগাদ জানা যেতে পারে। 

যুদ্ধে আর ফিরতে চাচ্ছে না ইউক্রেন ফেরত অনেক রুশ সেনা

যুদ্ধে আর ফিরতে চাচ্ছে না ইউক্রেন ফেরত অনেক রুশ সেনা

ইউক্রেন যুদ্ধ শুরুর পর সম্মুখ সমর থেকে পাওয়া অভিজ্ঞতার কারণে রুশ অনেক সেনা যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। রাশিয়ান মানবাধিকার-বিষয়ক আইনজীবী এবং কর্মীরা এমনটাই জানিয়েছেন।

নবীজিকে অবমাননা বিজেপির প্লে বুক থেকে বেরিয়ে আসা

নবীজিকে অবমাননা বিজেপির প্লে বুক থেকে বেরিয়ে আসা

ভারতের শাসকদল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) কয়েক দিন ধরে বেকায়দায় পড়েছে। দলটির দুই উচ্চপদস্থ নেতা, একজন পার্টির জাতীয় মুখপাত্র নূপুর শর্মা এবং অন্যজন দিল্লির গণমাধ্যম ইউনিটের প্রধান নবীন কুমার জিন্দাল প্রকাশ্যে মহানবী হজরত মুহাম্মদ সা:-এর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করার পর রাজনৈতিক ও কূটনৈতিক ঝড়ে পড়েছে বিজেপি।

উ.কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন-হুই

উ.কোরিয়ার প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী চোয়ি সন-হুই

উত্তর কোরিয়া তাদের দেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিজ্ঞ কূটনীতিক চোয়ি সন-হুইকে নিয়োগ দিয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ খবর দেয়। খবর এএফপি’র।

ভারতে এক দিনে আক্রান্ত ৮ হাজারের বেশি

ভারতে এক দিনে আক্রান্ত ৮ হাজারের বেশি

ভারতে আবারো চোখ রাঙাচ্ছে করোনা! সারা দেশে একদিনে আক্রান্ত হয়েছে আট হাজারের বেশি। দৈনিক সংক্রমণের শীর্ষে এসেছে মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় এই রাজ্যে নতুন আক্রান্ত ৩ হাজার ৮১ জন। তার মধ্যে মুম্বাইয়েই নতুন আক্রান্ত এক হাজার ৯৫৬ জন।