শ্রীলঙ্কার রাজপথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘনিষ্ঠ শিল্পপতিবিরোধী ‘আদানি হটাও’ আন্দোলন দেখা যাচ্ছে।
- বেঙ্গল টোব্যাকোর দুই ভাইসহ চার জনের নামে শুল্ক ফাঁকির মামলা
- * * * *
- শেনঝৌ-২৪ মহাকাশ অভিযানে চীনের রকেট উৎক্ষেপণ
- * * * *
- আন্তর্জাতিক আইএসও সনদ নবায়ন করল ইউসিবি
- * * * *
- নারী নির্যাতনের বিরুদ্ধে ঝিনাইদহে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস
- * * * *
- ভারতীয় পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের
- * * * *
এশিয়া
মহানবী সা.-এর প্রতি কটূক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপির নেত্রী নূপুর শর্মার বিরুদ্ধে বিক্ষোভে নেতৃত্ব দেয়ার জন্য ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জাভেদ আহমেদের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে।
জৈব কৃষি উৎপাদনের লক্ষ্যে ভারত থেকে ১৯২ মেট্রিক টন গরুর গোবর নিচ্ছে কুয়েত। ভারতের জয়পুরের একটি ফার্ম থেকে এ গোবর আমদানি করছে দেশটির ল্যামর কোম্পানি।
তেহরানের সঙ্গে রিয়াদের ঘনিষ্ঠতাকে ঘিরে সৌদি-যুক্তরাষ্ট্র সম্পর্ক নড়বড়ে হয়ে পড়েছিল। সেই সম্পর্ক ঠিক করতে সৌদি আরব সফরের পরিকল্পনা করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
গোটা দেশের ২২টি বিরোধী দলকে দিল্লির কনস্টিটিউশন ক্লাবের বৈঠকে আহ্বান জানিয়েছিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৭টি দলের প্রতিনিধি সেখানে উপস্থিত হয়েছিলেন।
ভারতীয় সেনাবাহিনীতে বিশেষ শাকা ‘অগ্নিপথ’ মডেলে নিয়োগ প্রক্রিয়া ঘিরে তুঙ্গে প্রতিবাদের ঝড়। ভারতের বিভিন্ন অংশের পাশাপাশি বিহারের বহু জায়গায় বুধবার ক্ষোভে ফেটে পড়েন প্রতিবাদীরা। মূলত দু'টি বিষয় নিয়ে তাদের ক্ষোভ। সেনাবাহিনীতে নিয়োগের পরীক্ষায় রেজাল্ট বের হতে দেরি হওয়া এবং দ্বিতীয়ত অগ্নিপথ মডেলের আওতায় সেনাবাহিনীতে নিয়োগ প্রক্রিয়া নিয়ে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।
পাকিস্তানে পেট্রলের দাম ব্যাপকভাবে বাড়ানো হয়েছে। প্রতিলিটার পেট্রলের দাম ২৪.০৩ রুপি বাড়িয়ে ২৩৩.৮৯ রুপি করা হয়েছে। দেশটির অর্থমন্ত্রী মিফতা ইসমাইল বুধবার এই মূল্যবৃদ্ধির কথা ঘোষণা করেন। পেট্রলে ভর্তুকি হ্রাস করতে এই রেকর্ড দাম বাড়ানো হয়েছে বলে তিনি জানিয়েছেন।
পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বুধবার দেশটির পার্লামেন্ট সদস্যদের সম্পদের হিসাব প্রকাশ করেছে। ২০২১ সালে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, সদ্য বিদায়ী প্রধানমন্ত্রী ইমরান খান ও সাবেক প্রেসিডেন্ট আসিফ আলি জারদারির সম্পত্তির তালিকাও রয়েছে এতে।
২০২২ ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ কাতার তাইওয়ানকে চীনের অংশ বলে উল্লেখ করেছে। তাইওয়ানের এ সংক্রান্ত এক সমালোচনার জবাবে দোহা সাফ জানিয়ে দিয়েছে দেশটি বেইজিং-এর ‘এক চীন’ নীতির প্রতি সম্মান দেখিয়ে যাবে।
ডনবাস কার দখলে থাকবে, তার উপরেই নির্ভর করবে ইউক্রেন যুদ্ধের পরিণতি। বক্তব্য, জেলেনস্কির। ব্রাসেলসে বৈঠকে বসছে ন্যাটো।
ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী বলেছেন, ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগ দেওয়ার বিষয়টি থমকে যেতে পারে, যদি স্পেনের মাদ্রিদে আসন্ন ন্যাটোর সামিটের আগে তুরস্কের সঙ্গে তারা কোনো ঐক্যমতে পৌঁছাতে না পারেন।
রাশিয়ার প্রায় ১৫ হাজার মিলিয়নিয়ার বা কোটিপতি ব্যক্তি এ বছর রাশিয়া ছেড়ে চলে যেতে পারেন। হেনলি এন্ড পার্টনার্স নামে একটি লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান তাদের বিশ্লেষণে জানিয়েছে এ তথ্য। খবর দ্য গার্ডিয়ানের।
ইউক্রেনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধ চালানো ও সঙ্গে দেশের অর্থনীতি সচল রাখতে ইউক্রেনের প্রতি মাসে অন্তত ৫ বিলিয়ন ডলার প্রয়োজন।
ভারতীয় সেনাবাহিনীতে নতুন সশস্ত্র বাহিনী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার। নতুন ওই সশস্ত্র বাহিনীর নাম দেয়া হবে বলিউড তারকা অমিতাভ বচ্চনের নব্বইয়ের দশকের জনপ্রিয় ছবির নামে- ‘অগ্নিপথ’।
জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন ঘটেছে। সোমবার দিনের শুরুতে ডলারের বিপরীতে ইয়েনের মূল্য ব্যাপকভাবে পড়ে যায়।
বাংলাদেশসহ পাঁচটি দেশে গম রপ্তানি পুনরায় শুরু করার কথা ভাবছে ভারত। এসব দেশের সরকারের পক্ষ থেকে গম রপ্তানির অনুরোধ পাওয়ার পর ভারতের সরকার এ বিষয়ে চিন্তা-ভাবনা শুরু করেছে।