দক্ষিণ ইয়েমেনের এডেন বিমান বন্দরে গাড়ি বোমা হামলায় ১২ জন নিহত হয়েছে। রোববার এডেনভিত্তিক দক্ষিণ ইয়েমেনের সরকারের তথ্যমন্ত্রী এক বিবৃতিতে এই খবর জানান।
এশিয়া
ভারতের উত্তরাখণ্ডে রবিবার সকালে বাস খাদে পড়ে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। এ সময় এলাকাবাসীও উদ্ধারকাজে এগিয়ে আসেন।
ভারতের পশ্চিমবঙ্গে খুলে যাচ্ছে স্কুল-কলেজ। কীভাবে ক্লাস হবে, সে বিষয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করেছে শিক্ষা দফতর। যা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছাত্র-শিক্ষক মহলে।
ইতালির রোমে অনুষ্ঠিত সমৃদ্ধ অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলনে বিশ্বজুড়ে বৃহৎ ব্যবসার মুনাফার ওপর অন্তত ১৫ ভাগ কর আরোপের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এখন স্বাস্থ্যবীমা কার্ড বাধ্যতামূলক৷ এই নির্দেশনার বিরোধিতা করে চিকিৎসকদের সংগঠনগুলি বলছে, এর ফলে বিনামূল্যের সরকারি স্থাস্থ্যসেবা থেকে সাধারণ নাগরিকরা বঞ্চিত হবেন৷
মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় চিন রাজ্যে সামরিক বাহিনীর গোলা বর্ষণে একটি শহর ধ্বংস হয়ে গেছে।শুক্রবার স্থানীয় সংবাদমাধ্যম খিত ঠিত মিডিয়া ও চিনডউইন নিউজ এজেন্সি প্রত্যক্ষদর্শীদের সূত্রে এই খবর প্রকাশ করা হয়।
ফিলিস্তিনি কর্তৃপক্ষ বিশ্বের সবচেয়ে বড় মোজাইকের মেঝেগুলোর একটি দর্শনার্থীদের জন্য খুলে দিয়েছে। অধিকৃত পশ্চিম তীরের শহর জেরিকোতে হিশাম প্রাসাদের মেঝে এটি।এটি সংস্কার করতে পাঁচ বছর সময় লেগেছে।
ইতালির রোমে শুরু হচ্ছে সমৃদ্ধশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ জোটভুক্ত দেশগুলোর নেতারা রোমে এসে পৌঁছেছেন।
ইরান ইস্যুতে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি অনুসরণ করছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। ফলে আমেরিকার ওপর কোনোভাবেই আস্থা রাখা যায় না।
ভারতের করোনা পরিস্থিতিতে খানিকটা স্বস্তি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, করোনা অ্যাকটিভ কেস গত বছরের মার্চ মাস থেকে এই হারই সর্বনিম্ন। এই মুহূর্তে তা ০.৪৭ শতাংশ।
কলকাতায় সব ধরনের আতশবাজিতে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। দীপাবলি উপলক্ষে রাতে দু'ঘণ্টা এবং ছট পুজো উপলক্ষে সকালে দু'ঘণ্টা বাজি পোড়ানোর অনুমতি দিয়েছিলো রাজ্য সরকারের দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। কিন্তু, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের আদেশে সব নয়ছয় হয়ে গেল।
তাজিকিস্তানে সামরিক ঘাঁটি নির্মাণ করবে চীন। সম্প্রতি তাজিক গণমাধ্যমের খবরে এই তথ্য উঠে এসেছে। তবে এ বিষয়ে চীন কোনো মন্তব্য করেনি। খবর দ্যা হিন্দু’র।
ভারতের ঝাড়খণ্ডের এক ব্যক্তি মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলা মহাকালেশ্বর মন্দিরে ১৭ লাখ রুপির স্বর্ণের গয়না দান করেছেন। মন্দির সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমে এই খবর প্রকাশ হয়েছে। খবরে বলা হয়েছে, নিজের স্ত্রীর শেষ ইচ্ছা পূরণের জন্যই এত দামের গয়না দান করেছেন ওই ব্যক্তি।
রাষ্ট্রদ্রোহের মামলায় মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেতা অং সান সু চির সহযোগীকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার সহযোগী ওইন হতেইনের আইনজীবী এ তথ্য জানিয়েছেন।
ভারতে সংক্রমণের হার কমলেও বাড়ছে মৃত্যুর সংখ্যা। দৈনিক সংক্রমণ যেখানে ১৫ হাজারেরও কম, সেখানে মৃতের সংখ্যাটা পৌঁছে গেছে ৮০০-এর উপরে।
উত্তর কোরিয়ার নেতা কিম জং উন জনগণকে সেই দেশের বর্তমান খাদ্য সংকটের মধ্যে কম খাওয়ার নির্দেশ দিয়েছেন। এই সঙ্কট ২০২৫ সাল পর্যন্ত চলবে বলে মনে করা হচ্ছে।