সিরিয়ায় তুর্কিবিরোধী বিক্ষোভের পরদিনই দেশটির ইদলিব প্রদেশে ২০০ ট্রাক সামরিক সরঞ্জাম নিয়েছে তুরস্কের সামরিক বাহিনী। সোমবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে লেবাননের আরবি ভাষার টেলিভিশন চ্যানেল আল-মায়াদিন।
এশিয়া
সারোগেসির মাধ্যমে একসঙ্গে ২১ সন্তানের মা হয়ে আলোচনায় এসেছেন ২৪ বছরের ক্রিস্টিনা অজতুর্ক। সবমিলিয়ে তিনি এখন ২২ সন্তানের জননী। ক্রিস্টিনা ও তার স্বামী গালিপ অজতুর্ক দুজনেই বড় পরিবার ভালোবাসেন। তাই দুইজন মিলেই সারোগেসির মাধ্যমে এতগুলো সন্তানের জন্ম দিয়েছেন।
জাতিসংঘে তাইওয়ানের ভূমিকা বাড়ানোর বিষয়ে আমেরিকা যে প্রচেষ্টা চালাচ্ছে তার কঠোর সমালোচনা করে চীন বলেছে, স্ব-শাসিত এ দ্বীপটির বিশ্ব সংস্থায় যোগ দেওয়ার কোনো অধিকার নেই।
পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইর নতুন পরিচালক হিসেবে লেফটেন্যান্ট জেনারেল নাদিম আনজুমকে নিয়োগ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ভারতের বিভিন্ন রাজ্যে কংগ্রেস ভাঙিয়ে নেতা-কর্মীদের তৃণমূলে আনছেন মমতা। ক্ষুব্ধ কংগ্রেস জানালো, এতে বিজেপি-র সুবিধা হবে।সর্বভারতীয় ক্ষেত্রে আপাতত একটাই নীতি নিয়ে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস।
সুদান আগামী ৩০ অক্টোবর পর্যন্ত অন্তর্মুখী ও বহির্মুখী সকল ফ্লাইট স্থগিত করেছে। সামরিক অভ্যুত্থানের কারণে দেশটিতে অস্থিরতা ছড়িয়ে পড়ার পর এমন সিদ্ধান্ত নেয়া হলো। মঙ্গলবার দেশটির বেসামরিক বিমানপরিবহন কর্তৃপক্ষ একথা জানায়
ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে আইস জঙ্গি হামলায় এক নারীসহ ১১ জন নিহত হয়েছে। এই সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেছে বর্তাসংস্থা রয়টার্স।
ভারতের পশ্চিমবঙ্গে এক বছরের জন্যে তামাকজাত গুটখা এবং পানমশলা বিক্রি নিষিদ্ধ হচ্ছে। এর আগেও রাজ্যে একবার তামাকজাত গুটখা এবং পানমশলা বিক্রি নিষিদ্ধ হয়েছিল। কিন্তু, সেবার দেদার এই নেশার সামগ্রী বিক্রি হত ঘুরপথে। এবারও নবান্ন কড়া বিজ্ঞপ্তি জারি করল রাজ্য।
জাতীয় নিরাপত্তার কথা জানিয়ে চীনের অন্যতম বৃহৎ একটি টেলিযোগাযোগ কোম্পানি চায়না টেলিকমের লাইসেন্স বাতিল করে দিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে আগামী ৬০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রে সব ধরনের কার্যক্রম বন্ধ করতে হবে চায়না টেলিকমকে।
স্পেনের লা পালমা দ্বীপের আগ্নেয়গিরিটি ফের ভয়ংকর রূপ নিয়েছে। নতুনভাবে আবার ব্যাপক লাভার উদগীরণ শুরু হয়েছে। ফলে আগে যে সব এলাকা ক্ষতিগ্রস্ত হয়নি এখন সেসব এলাকায়ও লাভা পৌঁছে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো জান্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
বাংলাদেশের ঘটনার জেরে ভারতের উত্তাল ত্রিপুরা। রটছে গুজব। মসজিদে কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে প্রশাসন। বাতিল করা হয়েছে বাংলাদেশের চলচ্চিত্র উৎসব।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আফগানিস্তানে তাদের কূটনৈতিক মিশন আবার চালু করার যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়ে দেশটির ক্ষমতাসীন তালেবান সরকার।
জাপানের রাজকুমারী মাকো তার প্রেমিক কেই কুমোরোকে বিয়ে করেছেন। মঙ্গলবার তাদের বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। সাধারণ পরিবারের ছেলে কুমুরোকে বিয়ের কারণে রাজকুমারীর মর্যাদা বিসর্জন দিতে হয়েছে মাকোকে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক সহযোগিতা সংস্থা অ্যাসোসিয়েশন অব সাউথ-ইস্ট এশিয়ান ন্যাশনসের (আসিয়ান) বার্ষিক সম্মেলন শুরু হয়েছে সংস্থাটির অন্যতম সদস্য মিয়ানমারের উপস্থিতি ছাড়াই। মঙ্গলবার সংস্থাটির ভার্চুয়ালি এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।
সৌদি আরবের সাবেক একজন শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, প্রয়াত বাদশাহ আবদুল্লাহে 'বিষাক্ত আংটি' দিয়ে হত্যা করতে চেয়েছিলেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান।