কোভিডের কারণে বিশ্বের অধিকাংশ শহর লকডাউনের আওতায় থাকার পরও জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাসগুলো ২০২০ সালে রেকর্ড স্তরে পৌঁছেছে। জাতিসংঘের আবহাওয়া সংক্রান্ত সংস্থা (ডব্লিউএমও) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
এশিয়া
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরে ইহুদি বসতিতে ইসরাইল নতুন করে ১৩৫৫ বাড়ি নির্মাণের ঘোষণা দিয়েছে। রোববার ইসরাইলের নির্মাণ ও গৃহায়ণ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়
পাকিস্তান সরকার দেশটির উগ্র রক্ষণশীল তেহরিকে লাব্বাইক দলের (টিএলপি) ৩৫০ কর্মীকে মুক্তি দিয়েছে। রোববার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমদ এক টুইট বার্তায় এই তথ্য জানান।
আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ খোলার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। শিলিগুড়িতে সোমবার প্রশাসনিক বৈঠক থেকে তিনি এ ঘোষণা দেন।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘২০ বছর আমার কোনো জ্বর হয়নি। দূর্গাপূজা চলার সময় বৃষ্টিতে ভিজে পূজামণ্ডপ উদ্বোধন করার কারণে ঠান্ডা লেগেছে। কাজ করতে করতে সময় কেটে যাচ্ছে। তাই আমার যখন ঠান্ডা লাগে, তখন একটু বেশিই লাগে। এখন গলা ভাঙা।’
সীমান্ত সুরক্ষা জোরদার করতে নতুন একটি আইন পাস করেছে চীন। ভারতের সঙ্গে দীর্ঘদিন ধরে সীমান্তে অচলাবস্থা বিরাজ করছে এবং প্রতিবেশী আফগানিস্তানের সঙ্গে নিরাপত্তা বিষয়ক নানা ইস্যু ঝুলে রয়েছে তখন এই নতুন আইন পাস করল বেইজিং ।
সুদানের সেনাবাহিনী প্রধানমন্ত্রী আব্দাল্লাহ হামদুককে গৃহবন্দি করেছে। আজ সোমবার খুব ভোরে সেনাবাহিনীর অজ্ঞাত একটি ফোর্স তার বাড়ি ঘিরে ফেলে। এর পরপরই সামরিক অভ্যুত্থানের গুজব ছড়িয়ে পড়ে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
ইয়েমেনে গত তিন দিনে ২৬০ জনেরও বেশি হুথি বিদ্রোহীকে হত্যা করেছে দেশটিতে যুদ্ধরত সৌদি নেতৃত্বাধীন জোট। খবর এএফপি’র। রোববার সৌদি নেতৃত্বাধীন জোটের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের কৌশলগত শহর মারিবের আশেপাশে অভিযান চালিয়ে বিদ্রোহীদের হত্যা করা হয়।
পাকিস্তান ও ভারতের মধ্যে ক্রিকেট ম্যাচকে ভারত ও হিন্দু ধর্মের স্বার্থবিরোধী হিসেবে মন্তব্য করলেন ভারতীয় যোগগুরু রামদেব। শনিবার ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনই মন্তব্য করেন তিনি।
ভারতে উৎসবের আমেজ কাটতে না কাটতেই নতুন করে চোখ রাঙাতে শুরু করেছে করোনাভাইরাস। দিওয়ালির আগে ফের ভয় ধরাচ্ছে বিভিন্ন রাজ্যের কোভিড গ্রাফ।
হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের ব্যক্তিগত একটি প্রতিষ্ঠানে ২০০ কোটি ডলারের তহবিল যোগান দিচ্ছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান।
জাতিসঙ্ঘ শুক্রবার বলেছে, মিয়ানমার দেশটির উত্তরাঞ্চলে হাজার হাজার সেনা সমাবেশের রিপোর্টে তারা দেশটিতে আরো বড় ধরনের মানবাধিকার বিপর্যয়ের আশঙ্কা করছে। গত ফেব্রুয়ারিতে অভ্যুত্থানের পর থেকেই সেখানে বিশৃংঙ্খল অবস্থা বিরাজ করছে।
বিজেপিকে হারানোর লক্ষ্য নিয়ে গোয়া সফরে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার দুটি টুইটবার্তায় এমন ঘোষণা দিয়েছেন তৃণমূল সুপ্রিমো।
ভারতে তৃতীয় ঢেউকে রুখে দিতে লাগাতার করোনা টেস্ট এবং টিকাকরণে জোর দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও শুক্রবার দেশবাসীকে কোভিডবিধি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেয়া গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান যেন নতুন করে উদ্বেগ বাড়াল। অ্যাকটিভ কেস কমলেও লাফিয়ে বাড়ল মৃতের সংখ্যা।
নেপালের বিভিন্ন অংশে টানা কয়েক দিনের বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃত্যু অন্তত ১০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে, শুক্রবার হতাহতদের সন্ধান করছে দেশটির কর্তৃপক্ষ। কারণ, বেঁচে থাকা লোকেরা অভিযোগ করছে যে, তারা এখনো কোনো সরকারি সাহায্য পাননি।
রাশিয়ার মস্কোর দক্ষিণ পূর্বে একটি শিল্প বিস্ফোরক কারখানায় অগ্নিকান্ডে অন্তত ১৫ জন প্রাণ হারিয়েছেন। গুরুতর দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন একজন। এ ঘটনায় আরও এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ