এশিয়া

জলবায়ু সম্মেলনের ব্যর্থতার আশঙ্কা, উদ্বিগ্ন গুতেরেস

জলবায়ু সম্মেলনের ব্যর্থতার আশঙ্কা, উদ্বিগ্ন গুতেরেস

জাতিসঙ্ঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বৃহস্পতিবার বলেছেন, বর্তমান জলবায়ু পরিস্থিতি ‘বিপর্যয়ের দিকে একমুখী পথে এগিয়ে যাচ্ছে’ এবং এ অবস্থায় তিনি গ্লাসগোতে অনুষ্ঠিতব্য কোপ২৬ সম্মেলনের ‘ব্যর্থতা এড়ানোর’ প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন।

সিরিয়ায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ায় ২৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের একটি বনভূমি পুড়ছে আগুনে। ২০২০ সালের ৯ অক্টোবর মধ্যপ্রাচ্যের এই দেশটির রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা এই ছবি প্রকাশ করে

আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দিতে পুতিনের আহ্বান

আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দিতে পুতিনের আহ্বান

বিভিন্ন পশ্চিমা দেশগুলোকে আফগানিস্তানের জব্দ সম্পদ তালেবানকে ফেরত দেয়ার বিষয়ে আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বৃহস্পতিবার এমন আহ্বানের মাধ্যমে তালেবানের অন্যতম মূল দাবির প্রতি সমর্থন ব্যক্ত করেছেন পুতিন

১০ আঞ্চলিক শক্তির সমর্থন পেয়েছে তালেবান

১০ আঞ্চলিক শক্তির সমর্থন পেয়েছে তালেবান

আফগানিস্তানের নতুন তালেবান শাসকেরা ১০ আঞ্চলিক শক্তির কাছ থেকে সমর্থন পেয়েছে। মস্কোতে অনুষ্ঠিত আলোচনায় সিদ্ধান্ত হয়েছে যে আফগানিস্তানের অর্থনৈতিক বিপর্যয় ও মানবিক দুর্যোগ থেকে রক্ষা পেতে সহায়তার জন্য জাতিসঙ্ঘ দাতা সম্মেলনে তারা তালেবানকে সমর্থন করবে।

বোমা বিস্ফোরণে পাকিস্তানের ৫ সামরিক সৈন্য নিহত

বোমা বিস্ফোরণে পাকিস্তানের ৫ সামরিক সৈন্য নিহত

পৃথক বোমা বিস্ফোরণে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে  ৫ সামরিক সৈন্য নিহত হয়েছেন। বুধবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন। এখনো কেউ এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় বাসিন্দারা হামলার বিচার দাবি করেছেন।

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে 'অচেনা' ড্রোনের হামলা

সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে 'অচেনা' ড্রোনের হামলা

সিরিয়ায় একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অজ্ঞাত-পরিচয় কয়েকটি ড্রোন হামলা চালিয়েছে। গতকাল (বুধবার) দিন শেষে বিভিন্ন গণমাধ্যম হামলার খবর প্রচার করেছে।

টিকার সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে মামলা

টিকার সার্টিফিকেটে মোদীর ছবি নিয়ে মামলা

ভারতে করোনা টিকার সার্টিফিকেটে কেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি? কেন্দ্রকে নোটিস পাঠাল কেরালা হাইকোর্ট।সম্প্রতি কেরালা হাইকোর্টে একটি মামলা দায়ের করেছিলেন জনৈক পিটার মায়ালিপরমপিল। তাঁর প্রশ্ন ছিল, কেন করোনার সার্টিফিকেটে নরেন্দ্র মোদীর ছবি থাকবে? 

মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলিমবিশ্বকে এরদোয়ানের শুভেচ্ছা

মহানবী (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলিমবিশ্বকে এরদোয়ানের শুভেচ্ছা

মহানবী মুহাম্মাদ (সা.)-এর জন্মদিন উপলক্ষে মুসলিমবিশ্বকে শুভেচ্ছা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এক টুইট বার্তায় তিনি বিশ্ববাসীর জন্য কল্যাণ কামনা করে শুভেচ্ছা জানান। গতকাল মঙ্গলবার (১৯ অক্টোবর) স্থানীয় সময় অনুসারে তুরস্ক ১২ রবিউল আউয়াল মহানবী (সা.)-এর জন্মদিন হিসেবে উদযাপন করেছে ।

সিরিয়ায় বাসে বোমা হামলায় ১৩ সেনা নিহত

সিরিয়ায় বাসে বোমা হামলায় ১৩ সেনা নিহত

সিরিয়ায় একটি বাসে বোমা হামলার ঘটনায় অন্তত ১৩ জন সামরিক কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন। স্থানীয় সময় বুধবার (২০ অক্টোবর) সকালে দেশটির রাজধানী দামেস্কে এ হামলার ঘটনা ঘটেছে। খবর আলজাজিরা

পশ্চিমবঙ্গ : বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, জলপাইগুড়িতে বন্যা

পশ্চিমবঙ্গ : বৃষ্টিতে বিপর্যস্ত দার্জিলিং, জলপাইগুড়িতে বন্যা

ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টি হচ্ছে। দার্জিলিংয়ে ধস। জলপাইগুড়িতে বন্যা। রাস্তার উপর তিস্তার জল।দুইদিনে শুধু দার্জিলিং পাহাড়েই বৃষ্টি হয়েছে ৪০০ মিলিমিটার। সোমবার থেকে টানা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত সড়ক যোগাযোগ।

উত্তরখণ্ডে প্রবল বর্ষণ, বন্যায় প্রাণহানী ৩৪

উত্তরখণ্ডে প্রবল বর্ষণ, বন্যায় প্রাণহানী ৩৪

ভারতের উত্তরখণ্ড রাজ্যে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় অন্তত ৩৪ জনের প্রাণহানী হয়েছে। বন্যার কারণে ভূমিধসে তাদের মৃত্যু হয়। রাজ্যটির বিভিন্ন জেলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার এনডিটিভি এ খবর জানায়।

জেনেভায় সিরিয়ার সংবিধান রচনায় আলোচনা শুরু

জেনেভায় সিরিয়ার সংবিধান রচনায় আলোচনা শুরু

জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে সুইজারল্যান্ডের জেনেভায় সিরিয়ার ভবিষ্যৎ সংবিধান রচনায় দেশটির বিভিন্ন পক্ষের সমন্বয়ে গঠিত সিরিয়ান কন্সটিটিউশনাল কমিটির বৈঠক শুরু হয়েছে।

ভারতে টিকাকরণের সংখ্যা ছাড়াল ৯৮ কোটি

ভারতে টিকাকরণের সংখ্যা ছাড়াল ৯৮ কোটি

উৎসবের মরশুম কাটতে না কাটতেই দেশে করোনা সংক্রমণ আরও নিম্নমুখী। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে মহামারীতে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৮। প্রাণ হারিয়েছেন ১৬৪ জন। 

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে তালেবান কর্তৃপক্ষ

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবে তালেবান কর্তৃপক্ষ

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর সাথে সাক্ষাৎ করবেন আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। সোমবার একজন আফগান কর্মকর্তা এমন সংবাদ প্রকাশ করেছে।

মিয়ানমারে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া শুরু  জান্তার

মিয়ানমারে রাজনৈতিক বন্দীদের মুক্তি দেয়া শুরু জান্তার

মিয়ানমারের সামরিক সরকার দেশটির কারাগার থেকে কয়েক শত জান্তাবিরোধী রাজনৈতিক বন্দীকে মুক্তি দিয়েছে। সোমবার রাতে ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে তাদের মুক্তি দেয়া হয় বলে স্থানীয় সংবাদমাধ্যমে জানানো হয়।