নব প্রতিষ্ঠিত ইসলামিক আমিরাত সরকারের সহকারী প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদার বিশ্বের বিভিন্ন দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেছেন, আফগানিস্তানের কাবুলে অবস্থিত বিভিন্ন বিদেশী দূতাবাসগুলো আবারো চালু করুন। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে তোলো নিউজ।
এশিয়া
ইরান উত্তর-পশ্চিমাঞ্চলে আজারবাইজান সীমান্তে গতকাল শুক্রবার সকাল থেকে ইরান ট্যাংক, হেলিকপ্টার ও কামান নিয়ে নতুন চার সমরাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। তবে এ মহড়া কতদিন চলবে তা জানায়নি ইরান।
আজারবাইজানে অবস্থিত ইরানের দূতাবাসে হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে তেহরান। বৃহস্পতিবার দিবাগত রাতে ইরানি দূতাবাসের ওপর দুষ্কৃতকারীরা হামলা চালায়।
গোটা ভারতেরই নজর ছিল ভবানীপুরের ওপর। নন্দীগ্রামে হেরে এই উপনির্বাচন ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির কাছে দ্বিতীয় পরীক্ষা।
মালয়েশিয়ায় অভিবাসন বিভাগের অভিযানে ৯৫ বাংলাদেশিসহ ৩২৬ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ায়ির লাপিদ বাহরাইন সফরে দেশটিতে ইসরাইলি দূতাবাস উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামাতে এই দূতাবাস উদ্বোধন করেন তিনি।
পশ্চিম সাহরায় মরক্কোর নিয়ন্ত্রণের স্বীকৃতিতে বিতর্কের জেরে দেশটির সাথে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) এক চুক্তিকে বাতিল করেছেন ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস।
ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় ভারতের মুম্বাইসহ মহারাষ্ট্রের কয়েকটি শহরে গেল দুইদিনে অন্তত ১৭ জনের প্রাণহানি হয়েছে। তলিয়ে গেছে ঘরবাড়ি ও রাস্তাঘাট। এছাড়া দিনভর প্রবল বৃষ্টিতে ফের ডুবেছে পশ্চিমবঙ্গের কলকাতা। এতে সাধারণ মানুষ মারাত্মক ভোগান্তিতে পড়েন।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদ ধরে রাখার জন্য সাংবিধানিক বাধ্যবাধকতার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। রাজ্যটির দক্ষিণ কলকাতার ভবানীপুর আসন থেকে উপনির্বাচনে লড়ছেন তৃণমূল কংগ্রেসের এই শীর্ষ নেত্রী।
যৌথ পরমাণু কর্মসূচি জোরদার করতে ইরান ও রাশিয়ার মধ্যে প্রাথমিক সমঝোতা হয়েছে। এ তথ্য জানিয়েছেন ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মাদ ইসলামি।
ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার ভবানীপুর আসনে উপনির্বাচন কাল বৃহস্পতিবার। এই আসন থেকে উপনির্বাচনে লড়বেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর তাঁর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল।
আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণকারী তালেবান বলেছে, আন্তর্জাতিক আইন ও দোহা চুক্তি লঙ্ঘন করে আমেরিকা আফগানিস্তানের আকাশসীমা লঙ্ঘন করেছে। এ ধরনের কাজের খারাপ পরিণতি রোধ করার লক্ষ্যে এ বিষয়ে তালেবানের সাথে আলোচনায় বসতে আমেরিকাসহ আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছে তালেবান। তারা নিজেদেরকে আফগানিস্তান ভূখণ্ডের একমাত্র বৈধ কর্তৃপক্ষ বলেও দাবি করেছে।
কোম্পানির টিকা নীতি পূরণ করতে ব্যর্থ হওয়ায় ৬০০ জনকে বরখাস্ত করেছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।
২০১ দিন পর গতকালই ভারতের দৈনিক সংক্রমণ নেমেছিল ২০ হাজারের নিচে। যা স্বাস্থ্য মন্ত্রণালয়ের জন্য বড়সড় স্বস্তির খবর হিসাবে উঠে আসে। বুধবার সকালেও সেই স্বস্তি বজায় থাকল। এদিন ফের দৈনিক সংক্রমণ ১৯ হাজারের নিচেই থাকল
থাইল্যান্ডের উত্তর ও কেন্দ্রীয় প্রদেশগুলোতে ভয়াবহ বন্যায় পানিতে তলিয়ে গেছে ৭০ হাজারের বেশি ঘরবাড়ি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
জাপানের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি) থেকে দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন ফুমিও কিশিদা। তিনি দলটির নতুন নেতা নির্বাচিত হয়েছেন। বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।