নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথমবার হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। ইবাদত হোসেনের দুর্দান্ত পারফরম্যান্সে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে দাপট দেখিয়ে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে মুমিনুলবাহিনী।
ক্রিকেট
নিউজিল্যান্ডের কন্ডিশন, উপমহাদেশের বড় বড় দলগুলো যেখানে নাকানি-চুবানি খায়। সেখানে ইতিহাস গড়ে জিতলো বাংলার দামাল ছেলেরা। নিউজিল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট জয়ের রেকর্ড গড়ল টাইগাররা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সব সদস্যসহ টিম ম্যানেজমেন্টকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিন ফিল্ডিংয়ের সময় ইনজুরিতে পড়েন বাংলাদেশের ব্যাটার মাহমুদুল হাসান জয়। এই ইনজুরি তাকে ছিটকে দিয়েছে সিরিজ থেকেই।
নিউজিল্যান্ড সফরে মাউন্ট মঙ্গানুই টেস্টে চতুর্থ দিনে ৪৫৮ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। বাংলাদেশ লিড পেয়েছে ১৩০ রান। ধারাবাহিক বোলিংয়েও নিউজিল্যান্ডকে চাপে রেখেছে বাংলাদেশ।
মাঠে গড়ানোর আগে যুব বিশ্বকাপে করোনা হানা দিয়েছে। জিম্বাবুয়ে অনূর্ধ্ব-১৯ দলের চার ক্রিকেটার করোনা আক্রান্ত হয়েছেন। তাদের আইসোলেশনে রাখা হয়েছে।
পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং কোচ মিসবাহ-উল-হকের করোনা পজিটিভ হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) পাকিস্তানের এক সংবাদমাধ্যম খবরটি নিশ্চিত করেছে।
মাউন্ট মঙ্গানুই টেস্টে তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের দেওয়া ৩২৮ রানের জবাবে বাংলাদেশ ৬ উইকেট হারিকে করেছে ৪০১ রান। মুমিনুল আর লিটনের দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর ভর করে স্বাগতিকদের ৭৩ রানের লিড দিতে সক্ষম হয়েছে। যদিও এই দুই ব্যাটসম্যান সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন।
পাকিস্তানের ব্যাটার মোহাম্মদ হাফিজ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে দেশের হয়ে দীর্ঘ ১৮ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন এই কিংবদন্তী।
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে তৃতীয় দিনের শুরুটা ভালো না হলেও ব্যাটিং দৃঢ়তা দেখিয়েছে টাইগাররা।
মাউন্ট মঙ্গানুই টেস্টে দারুন এক দিন কাটলো বাংলাদেশের। দ্বিতীয় দিনটি নিজেদের করে রাখলো বাংলাদেশের বোলার-ব্যাটাররা। নিউজিল্যান্ডকে ৩২৮ রানে অলআউট করে দিয়ে, নিজেদের ইনিংসে ২ উইকেটে ১৭৫ রান করেছে বাংলাদেশ। ৮ উইকেট হাতে নিয়ে ১৫৩ রানে পিছিয়ে টাইগাররা।
৩২৮ রানে কিউইদের অল আউট করে দেয়ার পর বাংলাদেশ ব্যাট হাতে সামর্থ্যের জানান দিচ্ছে। চলছে তৃতীয় সেশনের খেলা। বাংলাদেশের সংগ্রহ ৫৫ ওভারে ১৩৫ রান, উইকেট পড়েছে একটি। টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতকের দেখা পেয়েছে নাজমুল হোসেন শান্ত। এদিকে টেস্টে প্রথম বারের মতো অর্ধশতকের দেখা পেছেয়ে মাহমুদুল হাসান জয়।
দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৫ হাজার রানের ক্লাবে প্রবেশ করতে আর ১৪৪ রান দরকার বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমের।
ক্রিস গেইল ও আন্দ্রে রাসেলকে বাইরে রেখে ইংল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষনা করেছে ওয়েস্ট ইন্ডিজ।
নতুন বছরের প্রথম দিনেই মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনই ব্যাট হাতে সেঞ্চুরি করলেন নিউজিল্যান্ডের ব্যাটার ডেভন কনওয়ে। কনওয়ের ১২২ রানের ইনিংসের পর শেষ বিকেলে স্বস্তি পেল বাংলাদেশ।