ক্রিকেট

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার সিরিজ জয়

এক ম্যাচ হাতে রেখেই অস্ট্রেলিয়ার সিরিজ জয়

অষ্ট্রেলিয়া সফরে সুবিধা করতে পারছে না বিরাট কোহলির ভারত। তিন ম্যাচ ওয়ান্ডেতে প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ হতছাড়া করল তারা। সিরিজের দ্বিতীয় ওয়ান্ডেতে ভারতেকে ৫৭ রানে হারিয়ে সিরিজ নিশ্চিত করলো অজিরা। এ দিন ভারতের বিপক্ষে পর পর দুই ম্যাচে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন স্টেভেন স্মিথ।

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালে অজি তরুনীক বিয়ের প্রস্তাব!

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলাকালে অজি তরুনীক বিয়ের প্রস্তাব!

কে বলে ভারত-অস্ট্রেলিয়া পরস্পরের প্রতিদ্বন্দ্বী? কে বলে, তাদের কাছে হার মানে তা লজ্জার! ২২ গজের ছবিটা একথা বললেও গ্যালারিতে কিন্তু রচিত হল নতুন প্রেমকাহিনী। ভারতীয় রাজপুত্র ও অজি রাজকন্যার কাহিনী। রবিবার (২৯ নভেম্বর) যার সাক্ষী হলো পুরো পৃথিবী।

আদ্-দ্বীন হাসপাতাল ও কর্পোরেট অফিসের মাঝে প্রীতি ক্রিকেট অনুষ্ঠিত

আদ্-দ্বীন হাসপাতাল ও কর্পোরেট অফিসের মাঝে প্রীতি ক্রিকেট অনুষ্ঠিত

রাজধানীর মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতাল ও আদ্-দ্বীন কর্পোরেট অফিসের মাঝে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় নয়াটোলা মধুবাগ মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। আদ্-দ্বীন হাসপাতালের ইঞ্জিনিয়ার মোঃ মোফাজ্জেল হোসেন মাসুম খেলার উদ্বোধন করেন।

না ফেরার দেশে ম্যারাডোনা

না ফেরার দেশে ম্যারাডোনা

মেক্সিকো বিশ্বকাপের মহানায়ক দিয়েগো মারাদোনা প্রয়াত। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০।

হারের ম্যাচে খুলনার অবিশ্বাস্য জয়

হারের ম্যাচে খুলনার অবিশ্বাস্য জয়

নিশ্চিত হেরে যাওয়া ম্যাচে আরিফুলের অনবদ্য ব্যাটিং তাণ্ডবে অবশেষে জয় পেল খুলনা। শেষ ওভারে ২২ রানের জন্য পরপর ৪ ছক্কা মেরে অবিশ্বাস্য জয় তুলে নেয় খুলনা। 

উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারালো রাজশাহী

উদ্বোধনী ম্যাচে ঢাকাকে হারালো রাজশাহী

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের উদ্বোধনী ম্যাচে রোমঞ্চকর জয় পেল মিনিস্টার গ্রুপ রাজশাহী। বেক্সিমকো ঢাকাকে মাত্র ২ রানে হারিয়ে প্রথম ম্যাচ জিতে নিল রাজশাহী।

বার্সার স্কোয়াড থেকে বাদ পড়ল মেসি

বার্সার স্কোয়াড থেকে বাদ পড়ল মেসি

বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ খেলে লাতিন আমেরিকা থেকে অনেকটা পথ পেরিয়ে ফিরেছেন স্পেনে। দীর্ঘ যাত্রাপথের ক্লান্তি কাটিয়ে ওঠার আগেই লা লিগায় অ্যাতলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে কঠিন ম্যাচে নেমেছিলেন লিওনেল মেসি।

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় মারা গেছেন

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক বাদল রায় মারা গেছেন

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং সংগঠক বাদল রায় মারা গেছেন। রবিবার (২২ নভেম্বর) বিকেলে  তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বাবার মৃত্যু, জানাজায় থাকতে পারছেন না

ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের বাবার মৃত্যু, জানাজায় থাকতে পারছেন না

সিডনিতে শুক্রবার (২০ নভেম্বর) কোয়ারেন্টিনে কোচ রবি শাস্ত্রী এবং অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকেই দুঃসংবাদ শুনলেন ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ। বাবাকে হারালেন তিনি। এই মুহূর্তে অস্ট্রেলিয়ার সিডনিতে কোয়ারেন্টিনে রয়েছে টিম ইন্ডিয়া।

করোনা মুক্ত মুমিনুল হক

করোনা মুক্ত মুমিনুল হক

করোনাভাইরাস মুক্ত হয়েছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক। শুক্রবার (২০ নভেম্বর) করোনাভাইরাস মুক্ত হওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানান মুমিনুল হক।

১৫ বছরের নিচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে নিষেধাজ্ঞা

১৫ বছরের নিচে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য ন্যূনতম বয়সের নীতিমালা তৈরী করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এখন থেকে ১৫ বছরের আগে কোনো ক্রিকেটার আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারবে না বলে নতুন নীতিমালা করা হয়েছে। 

ক্রিকইনফোর সেরা ২০ এ টাইগ্রেস মুর্শিদা

ক্রিকইনফোর সেরা ২০ এ টাইগ্রেস মুর্শিদা

আগামী এক দশক ক্রিকেট দুনিয়া শাসন করবেন এমন সম্ভাব্য ২০ জন নারী ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফো। নিজের কৃতিত্ব দিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের বাঁহাতি ওপেনার মুর্শিদা খাতুন।

বঙ্গবন্ধু টি-২০ কাপ : অফিসিয়াল ড্রেসে  আশরাফুলরা

বঙ্গবন্ধু টি-২০ কাপ : অফিসিয়াল ড্রেসে আশরাফুলরা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপকে সামনে রেখে অফিসিয়াল পোশাক প্রকাশ করেছে টুর্নামেন্টে অংশগ্রহণকারী পাঁচটি দল। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে পাঁচ দলের পাঁচ ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে উপস্থিত হন জার্সি গায়ে।