রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় ফুটবল দলের দায়িত্ব নেন কার্লো আনচেলত্তি। ইতালিয়ান এই কোচের সঙ্গে চুক্তির মেয়াদ আরও চার বছর বাড়াতে আগ্রহী হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
- বিশ্ব মৌমাছি দিবস উপলক্ষে প্রতিমন্ত্রী টুকুর সঙ্গে বাংলাদেশ বি-কিপার্স এসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ
- * * * *
- ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার: সড়কমন্ত্রী
- * * * *
- স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ
- * * * *
- নলছিটিতে ট্রলি উল্টে চালক নিহত
- * * * *
- টেকনাফে অপহৃত ৬ ব্যক্তি উদ্ধার, কিয়াটসহ নারী গ্রেফতার
- * * * *
ক্রিকেট
ঢাকা টেস্টে খুব বড় সংগ্রহ গড়ার আশা আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশের। ৩৭৮ রান তুলতে ৭ উইকেট হারিয়েছে টাইগাররা। একটা প্রান্ত ধরে লড়ে যাচ্ছেন বার্থডে বয় মুশফিকুর রহিম।
নিজের ৩৯তম জন্মদিনে ইতিহাস গড়লেন মুশফিকুর রহিম। দেশের প্রথম ব্যাটার হিসেবে টেস্টে ৪২টি পঞ্চাশোর্ধ রানের ইনিংস খেলার কৃতিত্ব দেখালেন মিস্টার ডিপেন্ডেবল।
বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ বাড়ানোর কাছাকাছি হ্যান্সি ফ্লিক। তার এজেন্ট পিনি জাহাভি গতকাল বিস্তারিত চূড়ান্ত করতে ক্লাব প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তার সঙ্গে দেখা করেছেন।
অনুশীলনের মাঠ থেকে শুরু, তারপর ড্রেসিংরুমে হাতাহাতি করে বড় ধরনের শাস্তির শঙ্কায় পড়েছিলেন রিয়াল মাদ্রিদের ফেদেরিকো ভালভার্দে ও অরেলিয়েন শুয়োমেনি।
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) ষষ্ঠ আসরে খেলোয়াড়দের ক্যাটাগরি নির্ধারণে নতুন মাপকাঠি চালু করা হচ্ছে। শুধু ক্রিকেটীয় অভিজ্ঞতা নয়, বাণিজ্যিক চাহিদা ও সোশ্যাল মিডিয়ায় রিচও থাকতে হবে।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
আইপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুবর্ণ সুযোগ ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সামনে।
মিরপুরে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের আগে দুঃসংবাদ শুনল পাকিস্তান ক্রিকেট দল। চোটের কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন ছন্দে থাকা দলটির সেরা ব্যাটার বাবর আজম।
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানানোর পর বাংলাদেশ দীর্ঘ সময় পাকিস্তানের সমর্থন পেয়েছে।
যুক্তরাষ্ট্রের মাটিতে আয়োজিত ২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের দলের চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখাচ্ছে ফক্স স্পোর্টস।
কিছু দিন আগে সিডনির রাস্তায় মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন ডেভিড ওয়ার্নার। এরপর ছাড়া পেয়ে পিএসএলে খেলতে পাকিস্তনে এসেছিলেন তিনি।
টেবিল টেনিস, ব্যাডমিন্টন ও কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাধুলাকে মাঠপর্যায়ে ফিরিয়ে আনতে বর্তমান সরকার কাজ করছে বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।
আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরের জন্য ১৯ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট টিম।
ক্রিকেট বিশ্বে আলোড়ন তোলা কিশোর প্রতিভা বৈভব সূর্যবংশীকে ঘিরে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। মাত্র ১৫ বছর বয়সেই দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্যে সবার নজর কাড়লেও এবার তাকে ‘শিশুশ্রমে নিযুক্ত’ করার অভিযোগ উঠেছে তার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে দলের প্রস্তুতি ও মানসিকতা নিয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স। তিনি এসময় ধারাবাহিকতা, মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং মানসিক দৃঢ়তার গুরুত্ব তুলে ধরেন।