অপরাধ

শিবালয়ে গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, গাড়িতে থাকা ঘুমন্ত চালক দগ্ধ

শিবালয়ে গভীর রাতে থেমে থাকা বাসে আগুন, গাড়িতে থাকা ঘুমন্ত চালক দগ্ধ

মানিকগঞ্জের শিবালয়ে থেমে থাকা দি হলি চাইল্ড স্কুল ও কলেজের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমন্ত অবস্থায় থাকা তাবেজ খান (৪৫) নামের বাসচালক গুরুতর দগ্ধ হয়েছেন। 

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে।

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

মধ্যরাতে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ

বরিশালের উজিরপুরের গুঠিয়া ইউনিয়নের ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুঠিয়া বাজারের ৪নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ অগ্নিসংযোগ করা হয়।

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুর মহানগরীর চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে জেলার চন্দ্রা-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকার জ্যেতি সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: দুই শ্যুটারসহ গ্রেফতার পাঁচ

শীর্ষ সন্ত্রাসী মামুন হত্যা: দুই শ্যুটারসহ গ্রেফতার পাঁচ

রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুরে শীর্ষ সন্ত্রাসী তারিক সাইফ মামুনকে (৫৫) প্রকাশ্যে ফিল্মি স্টাইলে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দুই শ্যুটারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি পিস্তলও জব্দ করা হয়েছে।

চাঁদপুরের ফরিদগঞ্জে ধাওয়া দিয়ে গুলি করে বিক্রয় প্রতিনিধিকে হত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে ধাওয়া দিয়ে গুলি করে বিক্রয় প্রতিনিধিকে হত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তের গুলিতে রুহুল আমিন (৩৭) নামের এক বিক্রয় প্রতিনিধি নিহত হয়েছেন। মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টায় উপজেলার রুস্তমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানী ঢাকার বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

রাজধানী ঢাকায় ককটেল বিস্ফোরণ ও বাসে আগুনের ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে বাসিন্দাদের মধ্যে। সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের পর মঙ্গলবারও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে।

কুমিল্লার দাউদকান্দিতে বৃদ্ধের লাশ উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে বৃদ্ধের লাশ উদ্ধার

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ডিভাইডারের ওপর থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) ভোরে স্থানীয়রা গৌরীপুর এলাকায় মহাসড়কের ডিভাইডারে বৃদ্ধকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন রংপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি মনজুরুল হক মানিককে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

ভোলায় নবজাতক হত্যা, নানা-নানির কারাদণ্ড

ভোলায় নবজাতক হত্যা, নানা-নানির কারাদণ্ড

ভোলায় নবজাতককে গলা কেটে হত্যার পর লাশ খালে ফেলে দেওয়ার দায়ে শিশুটির নানাকে ১৫ বছর এবং নানিকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার ভোলার চরফ্যাশন চৌকি আদালতের বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. শওকত হোসাইন এই রায় প্রদান করেন।

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুজন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, দুজন গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাইক্রোবাসে তুলে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় প্রধান আসামি শফিকসহ দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। সোমবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে র‌্যাব-১১, সদর কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর গুলশান-১ থেকে তাদেরকে গ্রেপ্তার করে।

কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কেরানীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মো. কামাল হোসেন (৩৮) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা (ডিবি দক্ষিণ) পুলিশ।

পূর্বধলার জঙ্গলে মিলল নবজাতকের মরদেহ, যুবকের বিরুদ্ধে মামলা

পূর্বধলার জঙ্গলে মিলল নবজাতকের মরদেহ, যুবকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার পূর্বধলায় জঙ্গল থেকে নবজাতকের মরদেহ উদ্ধারের ঘটনায় শাহ আলম (২৫) নামের এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত শনিবার দুপুরে পূর্বধলার সদর ইউনিয়ন থেকে মরদেহ উদ্ধারের পর রবিবার সকালে ওই নবজাতকের মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। 

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোচালক নিহত

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোচালক নিহত

রাজশাহীর মোহনপুরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক অটোচালক নিহত হয়েছেন। নিহতের নাম ফজলুর রহমান (৩৫), তিনি তানোর উপজেলার কলমা ইউনিয়নের অমৃতপুর গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে।

মাছ চুরির অপরাধে ২ যুবককে মারধর, গ্রাম্য বিচারক গ্রেপ্তার

মাছ চুরির অপরাধে ২ যুবককে মারধর, গ্রাম্য বিচারক গ্রেপ্তার

কুমিল্লার মুরাদনগরে মাছ চুরির সন্দেহে দুই যুবককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দুই গ্রাম্য বিচারকের বিরুদ্ধে।  ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।