অপরাধ

পাথরভর্তি ট্রাকে বিদেশি মদ ও ফেনসিডিল, চালকসহ আটক দুই

পাথরভর্তি ট্রাকে বিদেশি মদ ও ফেনসিডিল, চালকসহ আটক দুই

পাথরভর্তি ট্রাকে কুমিল্লা থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল ১৫০ বোতল ফেনসিডিল ও ১৫ বোতল বিদেশি মদ। পথে ঢাকা-পাবনা মহাসড়কের পাবনার বেড়া উপজেলার কাগমাইর এলাকা থেকে এসব নেশাদ্রব্য জব্দ করে পুলিশ। এসময় ট্রাক ও ট্রাকের চালকসহ দুজনকে আটক করা হয়। 

ধর্ষণের অভিযোগে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা

ধর্ষণের অভিযোগে সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জ শহরে ধর্ষণের অভিযোগে আবু হানিফ (৪২) নামের এক সিকিউরিটি গার্ডকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় শহরের খানপুরে নারায়ণগঞ্জ সিটি করপেোরশনের অধীনস্থ সংরক্ষিত এলাকা ওয়াসার জোড়া পানির ট্যাংকির বাউন্ডারির ভেতরে এ ঘটনা ঘটে। 

সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

সরিষাবাড়ীতে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম

জামালপুরের সরিষাবাড়ির সীমান্তবর্তী মাদারগঞ্জের রায়েরছড়া বাজারে চাঁদার দাবিতে  মনিরুজ্জামান মনির নামে এক ব্যবসায়ীর হাত-পা কুপিয়ে আহত করার ঘটনা ঘটেছে। 

ফকিরাপুলে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে অটোরিকশা চালকের মৃত্যু

ফকিরাপুলে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে অটোরিকশা চালকের মৃত্যু

রাজধানীর মতিঝিলের ফকিরাপুল কাঁচাবাজার এলাকায় পারিবারিক বিরোধের জেরে সৎ ভাইয়ের ছুরিকাঘাতে নিহত হয়েছেন রুবেল (৪৯) নামের এক ব্যক্তি। রবিবার (১৯ অক্টোবর) রাতে এ ঘটনা ঘটে।

বেড়াতে এসে ছিনতাইকারীর হাতে রক্তাক্ত টাঙ্গাইলের সাইফুল

বেড়াতে এসে ছিনতাইকারীর হাতে রক্তাক্ত টাঙ্গাইলের সাইফুল

কক্সবাজারে বেড়াতে এসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে হাসপাতালে বেডে কাতরাচ্ছেন সাইফুল নামের এক পর্যটক। আহত পর্যটকের সব কিছুই ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা।

নিজ বাড়িতে ভ্যানচালক খুন

নিজ বাড়িতে ভ্যানচালক খুন

কুষ্টিয়া সদর উপ‌জেলার শান্তিডাঙ্গা গ্রামে নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা। 

ফেনীর সোনাগাজীতে গাঁজাসহ ‘কালা হারুন’ গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে গাঁজাসহ ‘কালা হারুন’ গ্রেফতার

ফেনীর সোনাগাজীতে ২৫০ গ্রাম গাঁজাসহ মো. হারুন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। স্থানীয়ভাবে তিনি ‘কালা হারুন’ নামে পরিচিত।

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২১

রাজধানীতে বিভিন্ন অপরাধে জড়িত গ্রেফতার ২১

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে ২১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা পুলিশ।

মিরসরাইয়ে  স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

মিরসরাইয়ে স্বামীর মারধরে স্ত্রীর মৃত্যু, স্বামী আটক

মিরসরাইয়ে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে রীনা আক্তার (২৯) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) রাত ১০টার দিকে উপজেলার ১১ নম্বর মঘাদিয়া ইউনিয়নের মিয়াপাড়া গ্রামে ঘটনা ঘটে। ঘটনায় পর রীনার স্বামী অভিযুক্ত আলমগীর হোসেনকে (৩৩) আটক করে মিরসরাই থানা পুলিশ। তারা স্বামী-স্ত্রী দুজনই মিরসরাই জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলে অবস্থিত খাইশি গার্মেন্টসে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

লক্ষ্মীপুরে স্বর্ণের লোভে মা-মেয়েকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরে স্বর্ণের লোভে মা-মেয়েকে গলা কেটে হত্যা, মূলহোতা গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জে গৃহবধূ জুলেখা বেগম (৫৫) ও তার মেয়ে তানহা আক্তার মীমকে (১৯) গলা কেটে হত্যার ঘটনায় মূলহোতা পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। সে নিহত তানহার মামাতো ভাই।

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ গ্রুপের সংঘর্ষে আহত ২ ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ২ গ্রুপের সংঘর্ষে আহত ২ ভাইয়ের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পূর্বশত্রুতার জের ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুই গ্রুপের সংঘর্ষে আহত মিলন আলী (৬৫) ও আলম আলী (৫৭) নামের দুই সহোদর মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) রাত পৌনে ৮টার দিকে প্রথমে মিলন ও রাত ৯টার দিকে তার ছোটভাই আলম রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বরগুনায় ভাবিকে হত্যার ১০ বছর পর ভাতিজিকেও খুন

বরগুনায় ভাবিকে হত্যার ১০ বছর পর ভাতিজিকেও খুন

বরগুনার তালতলী উপজেলায় ভাবি তানিয়া বেগমকে গলা কেটে হত্যার ১০ বছর পর এবার ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যা করেছে চাচা হাবিব ওরফে হাবিল খান। ঘটনার পরপরই হাবিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার সোনাকাটা ইউনিয়নের ইদুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, ৫ দিনেও মেলেনি খোঁজ

লক্ষ্মীপুরে মাদ্রাসার ছাত্র অপহরণ, ৫ দিনেও মেলেনি খোঁজ

লক্ষ্মীপুরে (পৌর শহরের দক্ষিন মজুপুর) একটি কাওমী মাদ্রাসার আঙ্গিনা থেকে বোরহান উদ্দিন (১০) নামে এক ছাত্রকে অপহরণ করা হয়েছে। অপহরণকারীরা পরিবারের সাথে যোগাযোগ করে ৪ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে বলে জানায় ভুক্তভোগীর পরিবার। ঘটনাটি ঘটেছিল শুক্রবার সন্ধ্যায়; অপহরণের পাঁচ দিন পেরিয়ে গেলেও এখনও ওই শিশুটি উদ্ধার করা যায়নি এবং পরিবারের মধ্যে নিরন্তর উৎকণ্ঠা বিরাজ করছে।