নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক গৃহবধূর মাটিচাপা দেওয়া অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গৃহবধূর পরিবারের অভিযোগ, যৌতুক না পেয়ে ওই গৃহবধূর স্বামী ও শাশুড়ি তাঁকে হত্যার পর মাটিচাপা দিয়েছেন। গতকাল সোমবার (১৭ জুলাই) রাত একটার দিকে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।
অপরাধ
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইনসের একটি বিমানের সিট থেকে ৩০ কোটি মূল্যের ২৬ কেজি স্বর্ণ জব্দ করেছে ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ।
মানিলন্ডারিং আইনে আলোচিত ঠিকাদার এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটজনের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় ঘোষণার হবে আজ।
সিরাজগঞ্জের বেলকুচিতে রুবেল হোসেন (৩৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরপাড়ে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে।
রাজধানীর কল্যাণপুরে চিকিৎসকের মুঠোফোন চুরির অভিযোগে কথিত এক হিজড়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম শাহিনুর রহমান ওরফে শাহিন হিজড়া। শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পল্লবী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজারের চকরিয়ায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা ধারাল অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে ওষুধ কোম্পানিতে কর্মরত এক বিক্রয় প্রতিনিধিকে। মাত্র ১৭ হাজার টাকা ছিনতাই করতে গিয়ে এই কাণ্ড ঘটায় ছিনতাইকারীর দল।
কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে প্রতিপক্ষের দায়ের কোপে ভাই-বোন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।
টাঙ্গাইলের ঘাটাইলে আলম মিয়া নামের এক অটোরিকশাচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
যশোরে বুলবুল হোসেনকে তার ইজিবাইক চুরির উদ্দেশ্যে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার কারার পর বুধবার (১২ জুলাই) জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) বেলাল হোসাইন সংবাদ সম্মেলন করে বিষয়টি জানান।
নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর এলাকা থেকে তিন স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে ৫ বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ওই যুবকদের গ্রেফতার করে গুরুদাসপুর থানা পুলিশ।
পচা আম বিক্রি করাকে কেন্দ্র করে ক্রেতা বেধড়ক পিটিয়ে হত্যা করেছে ফল ব্যবসায়ীর দাদাকে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১১ জুলাই) রাত ১০টার দিকে রংপুরের গঙ্গাচড়ার সিরাজুল মার্কেটে।
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গন্ডামারা এলাকায় চা খাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মো. জুল হক (৬০) নামের এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১১ জুলাই) সকালে ইউনিয়নের গন্ডামারা বাজারের গাউছিয়া হোটেলের সামনে এ ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি পিকআপ ভ্যান থেকে ৪৭ বোতল ফেনসিডিল ও ৫কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি বিদেশীদের দেখানোর জন্য কর্মসূচি করে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।তিনি বলেছেন, বিএনপি তাদের কর্মসূচিগুলো জনগণকে দেখাতে চায় না, বিদেশীদের দেখাতে চায়।
নড়াইলের লোহাগড়া উপজেলায় এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে তার আপন চাচাতো ভাইয়ের বিরুদ্ধে।মঙ্গলবার (১১ জুলাই) বেলো ১১টার দিকে উপজেলার হান্দলা এলাকায় এ ঘটনা ঘটে।
নাটোরে প্রথমবারের মতো ক্রিস্টাল মেথ আইস নামের মাদকসহ মো. আবু সালেহ ওরফে রিংকু (৩৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।