গ্রীসের গাভদোস উপকূলে একটি মাছ ধরা নৌকা থেকে ৫৪৫ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
ইউরোপ
ইউক্রেনের জরুরি আর্থিক চাহিদা মেটাতে ৯০ বিলিয়ন ইউরোর ঋণ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা।
ব্ল্যাক সি (কৃষ্ণসাগরে) অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে রাশিয়া ও ইউক্রেনকে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছে তুরস্ক।
রাশিয়ার নতুন করে তৈরি হাইপারসনিক ও পারমাণবিক শক্তিসম্পন্ন ক্ষেপণাস্ত্র ‘ওরেশনিক’ বেলারুশে মোতায়েন করা হয়েছে।
রাশিয়ার দক্ষিণাঞ্চলের রোস্তভ অঞ্চলে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণহানি ও আহতের ঘটনা ঘটেছে।
তাইওয়ানের পূর্বাঞ্চলীয় হুয়ালিয়েন শহরে ৫ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে।
ক্রমবর্ধমান তাপপ্রবাহ মোকাবিলায় স্পেন সরকার জাতীয় জলবায়ু আশ্রয়কেন্দ্র নেটওয়ার্ক গড়ে তুলবে বলে ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
উত্তর ইতালির একটি ন্যাশনাল পার্কে ২১০ মিলিয়ন বছর পুরোনো হাজার হাজার ডাইনোসরের পদচিহ্ন পাওয়া গেছে।
ইউরোপের বিভিন্ন ব্যাংকে রাশিয়ার ফ্রিজড অবস্থায় থাকা ২ হাজার ৪৬০ কোটি ডলারে হাত না দিতে ইউরোপীয় ইউনিয়নকে সতর্কবার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।
সামুদ্রিক ড্রোন ব্যবহার করে রাশিয়ার একটি সাবমেরিনে হামলা চালিয়েছে ইউক্রেন।
প্রায় চার বছর ধরে চলা ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে নতুন আশার আলো দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, একটি শান্তি চুক্তির অংশ হিসেবে ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য হলে তাতে আপত্তি নাও করতে পারে রাশিয়া।
যুক্তরাজ্যের ব্রিস্টল শহরের একটি জাদুঘরে সংঘটিত চুরির ঘটনায় বিপুল পরিমাণ মূল্যবান ঐতিহাসিক নিদর্শন হারিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, জাদুঘরের ব্রিটিশ এম্পায়ার অ্যান্ড কমনওয়েলথ সংগ্রহশালা থেকে এক রাতেই ৬০০টির বেশি ‘উচ্চমূল্যের’ বস্তু চুরি হয়। ঘটনাটি ঘটে গত ২৫ সেপ্টেম্বর রাত ১টা থেকে ২টার মধ্যে।
ক্রমেই অনিশ্চিত হয়ে ওঠা বৈশ্বিক পরিস্থিতিতে যুক্তরাজ্যের নাগরিকদের আরও সচেতন ও প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির প্রতিরক্ষা প্রধান। তিনি বলেছেন, বর্তমান বিশ্ব আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ। এই বাস্তবতায় শুধু সেনাবাহিনী নয়, পুরো জাতিকেই দায়িত্ব নিতে হবে।
ইউরোপের বিভিন্ন ব্যাংকে গচ্ছিত রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ২ হাজার ৪৬০ কোটি ডলারের সমপরিমাণ অর্থ ও সম্পদ অনির্দিষ্টকালের জন্য ফ্রিজ করছে ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।
অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের হানুকা উৎসব অনুষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলার সময় অসীম সাহসিকতায় একজন বন্দুকধারীকে মোকাবিলা ও নিরস্ত্র করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বার্লিনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে গুরুত্বপূর্ণ শান্তি আলোচনার আগে ন্যাটো সামরিক জোটে যোগ দেওয়ার লক্ষ্য থেকে সরে এসেছে ইউক্রেন।