জার্মানির সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে স্থানীয় সময় সকাল ৮টায়, চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত৷ আট কোটি মানুষের এই দেশে ভোটারের সংখ্যা প্রায় ছয় কোটি৷
ইউরোপ
জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল আর নির্বাচনে অংশগ্রহণ না করলেও নিজ দলের প্রার্থী আর্মিন ল্যাশেটের হয়ে জোর প্রচারণা চালাচ্ছেন। এরই মধ্যে পাখিদের একটি পার্ক গিয়ে বিড়াম্বনায় পড়লেন ইউরোপের অন্যতম ক্ষমতাধর এই নারী।
মাস্ক পরতে বলেছিলেন ২০ বছর বয়সি এক তরুণ৷ তাই ক্রেতা গুলি করে হত্যা করে তাকে৷ ঘটনার নিন্দা জানিয়ে স্বা্স্থ্যবিধি লঙ্ঘন আন্দোলনের আড়ালে চরমপন্থার উত্থান নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন জার্মানির শীর্ষস্থানীয় রাজনীতিবিদেরা৷
জাতিসংঘের উচ্চ পর্যায়ের সাধারণ অধিবেশনে বিশ্ব নেতাদের সামনে আবারও কাশ্মির প্রসঙ্গ নিয়ে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোয়ান।
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর দল লিবারেল পার্টিই আগামী সরকার গঠন করতে যাচ্ছে বলে আভাস পাওয়া গেছে। দেশটির সরকারি মিডিয়া এক সমীক্ষা প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে।
রাশিয়ার উরাল অঞ্চলের পের্ম শহরের বিশ্ববিদ্যালয়ে এক বন্দুক হামলায় আটজন নিহত হয়েছেন। পাশাপাশি হামলায় আরো ছয়জন আহত হয়েছেন।সোমবার পের্ম স্টেট ইউনিভার্সিটি নামের এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এক বন্দুকধারী হামলা করলে এই হতাহতের ঘটনা ঘটে।
পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের মালিক হবার জন্য যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের সাথে এক নতুন নিরাপত্তা চুক্তি করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া কেন মনে করছে যে তার এই সাবমেরিন পেতেই হবে?
ইতালিতে গাঁজাকে বৈধতা দেওয়া হবে কি না সে বিষয়ে গণভোটের আয়োজন করা হবে। আগামী বছর সম্ভব্য ভোট অনুষ্ঠিত হতে পারে। একাধিক গ্রুপ এক সপ্তাহ ধরে প্রচার চালিয়ে এ বিষয়ে পাঁচ লাখ স্বাক্ষর সংগ্রহ করতে সক্ষম হওয়ায় গণভোট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আমেরিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্কে টানাপড়েনের জের ধরে ওই দুই দেশ থেকে নিজের রাষ্ট্রদূতদের ডেকে পাঠিয়েছে ফ্রান্স। ফ্রান্স ২৪ নিউজ চ্যানেল জানিয়েছে, ‘পরামর্শ করার জন্য’ দুই রাষ্ট্রদূতকে প্যারিসে তলব করা হয়েছে।
ডেনমার্কে যাবজ্জীবন কারাবন্দিদের ব্যক্তিগত সম্পর্কে বা কোনো প্রেমের সম্পর্কে না জড়ানোর নির্দেশ দিয়েছে প্রশাসন।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পদগুলোতে বড় ধরনের রদবদল ঘটিয়েছেন। বুধবার আল জাজিরার খবরে বলা হয়,পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে সরিয়ে লিজ ট্রাসকে তিনি তার স্থলাভিশিক্ত করেছেন।
আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দিতে তাড়াহুড়ো করবে না রাশিয়া। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তালেবানের সরকারকে মেনে নেয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি মস্কো।
উত্তর ইউরোপের দেশ নরওয়েতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে দেশটির বামপন্থী জোট। সোমবার দেশটিতে অনুষ্ঠিত এই নির্বাচনে লেবার পার্টির নেতা জোনাস গার স্টোরের নেতৃত্বে এই জয় পেলো তারা।
স্পেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য আন্দালুসিয়ার বিস্তীর্ণ বনাঞ্চল গত এক সপ্তাহ ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে। প্রাণ বাঁচাতে বাড়ি-ঘর ছেড়ে পালাচ্ছেন সেখানকার বহু লোক। দমকা বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল কর্মীরা। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানা গেছে।
উত্তর মেসেডোনিয়ার টেটোভা শহরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত জটিল লক্ষণযুক্ত রোগীদের জন্য গত বছরই হাসপাতালটি নির্মাণ করা হয়। তবে হাসপাতালটিতে কত রোগীর চিকিৎসা চলছিল,সেটিও পরিষ্কার নয় বলে বিবিসির খবরে জানা গেছে।
এক দল বিজ্ঞানী দাবি করেছেন, গ্রিনল্যান্ডের উপকূলে সৌভাগ্যক্রমে তারা যে নতুন দ্বীপটি আবিষ্কার করেছেন, সেটি পৃথিবীর সর্বোত্তরাঞ্চলীয় দ্বীপ বলে তাদের বিশ্বাস।