বৃটেনের সাধারণ মানুষকে উৎসাহিত করতে করোনা টিকা নেবেন রানী দ্বিতীয় এলিজাবেথ ও তাঁর স্বামী প্রিন্স ফিলিপও। জানা গেছে, ৮০ বছর বা তার বেশি বয়সিদের দিয়ে ইংল্যান্ডে করোনা টিকা প্রদান শুরু হচ্ছে বলে অগ্রাধিকারের ভিত্তিতে রানি ও প্রিন্সকে টিকা দেওয়া হবে না।
ইউরোপ
করোনা বিধিনিষেধ কঠোরভাবে জারি করা হয়েছে উত্তর কোরিয়ায়। সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করলেই কড়া শাস্তির বিধান দেওয়া হয়েছে। রেডিও ফ্রি এশিয়া জানিয়েছে নিয়ম ভাঙলেই অভিযুক্তকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে ফায়ারিং স্কোয়াডের সামনে।
মস্কোয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের কোভিড-১৯ টিকা দেয়ার কর্মসূচী শুরু করেছে রাশিয়া।
বিশ্বের প্রথম দেশ হিসাবে ফাইজার/বায়োএনটেকের করোনাভাইরাস টিকার অনুমোদন দিয়েছে যুক্তরাজ্য।
নিজের সন্তানকে প্রায় ৩০ বছর ধরে ফ্ল্যাটে বন্দী করে রাখার সন্দেহে সুইডেনের পুলিশ এক মাকে গ্রেপ্তার করেছে। স্টকহোমের উপকণ্ঠে এই ঘটনা ঘটেছে।
ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লানকভিচ সোমবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
হঠাৎ করেই কয়েক সেকেন্ডের জন্য জার্মানির আকাশে উজ্জ্বল গোলাকার আগুন দেখা গেছে৷ সাত সেকেন্ড ধরে আকাশে জ্বলতে থাকা এই আগুনের গোলাকে কোনো গ্রহাণুর অংশ বলে ধারণা করছেন বিজ্ঞানীরা৷
দেশের সার্বভৌমত্ব অবমাননার দায়ে সার্বিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে মন্টেনিগ্রো। জবাবে সার্বিয়াও মন্টেনিগ্রোর রাষ্ট্রদূতকে নিজ দেশ থেকে বহিষ্কারের ঘোষণা দিয়েছে
ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটি করোনাভাইরাসের যে ভ্যাকসিনটি নিয়ে কাজ করছে, সেটির একটি ব্যাপক ট্রায়ালের ফলাফলে দেখা যাচ্ছে, ভ্যাকসিনটি শতকরা ৭০ ভাগ মানুষের মধ্যে কোভিড বাসা বাধতে দেয় না।
তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান এবং সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের মধ্যে ফোনালাপ চলাকালে তারা দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেছেন।
আজারবাইজানের দখলীকৃত ভূখণ্ড ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি সংক্রান্ত শান্তি চুক্তিতে সই করার পর থেকেই চাপের মুখে রয়েছে পাশিনিয়ানের সরকার। সেদেশের জনগণ এই চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে অভিহিত করে প্রতিবাদ জানিয়ে আসছে।
মুসলিম বিশ্বের দুই প্রধান শক্তির রাজনৈতিক রেষারেষির ধাক্কা এখন তাদের বাণিজ্য সম্পর্কের ওপর আছড়ে পড়তে শুরু করেছে।
আজারবাইজানে সেনা মোতায়েনের প্রস্তাব অনুমোদন দিয়েছে তুরস্কের সংসদ। তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য সেদেশে সেনা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।
হীরা বা সোনা দিয়ে নয়, ছাগলের চামড়া দিয়ে তৈরি সাধারণ মানের জুতা। মানে সাধারণ হলেও আড়াইশ’ বছরের পুরনো এই জুতা বিক্রি হয়েছে ৫১ হাজার ডলারে অর্থাৎ ৪৩ লাখ টাকায়। সংগ্রহে রাখার জন্য লাখ লাখ টাকায় এ জুতাজোড়া যিনি কিনেছেন তার নাম প্রকাশ করা হয়নি।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ফের সেলফ আইসোলেশনে গেছেন। করোনায় আক্রান্ত এক এমপির সংস্পর্শে আসায় রোববার রাত থেকে তিনি সেলফ আইসোলেশনে গেছেন। দেশটির জাতীয় স্বাস্থ্য বিভাগ এনএইচএস তাকে সেলফ আইসোলেশনে থাকতে পরামর্শ দিয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র।
আজারবাইজানের সাথে নাগার্নো-কারাবাখ অঞ্চল নিয়ে ছয় সপ্তাহের যুদ্ধে ২ হাজারের বেশী আর্মেনিয় সৈন্য মারা গেছে। শনিবার আর্মেনিয়া এ কথা জানায়।