কাতারে আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল ফুটবল। কাতারের বিমানে উঠতে যাওয়া ব্রাজিলের বিশ্বকাপ বহরে রয়েছে নেইমার, থিয়াগো সিলভা এবং কাসেমিরোর মতো পরীক্ষিত সব খেলোয়াড়।
ফুটবল
কাতার বিশ্বকাপের আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতোমধ্যেই জাপান ও ব্রাজিল ২৬ জনের চূড়ান্ত দল ঘোষণা করে ফেলেছে। অন্যরাও শেষ পর্যায়ে নিজেদের চূড়ান্ত দল সাজানো নিয়ে ব্যস্ত সময় পার করছে।
ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল অ্যাস্টন ভিলা ও ম্যানচেস্টার ইউনাইটেড। সে ম্যাচে অ্যাস্টন ভিলা দলে ছিলেন না ব্রাজিলীয় তারকা ফিলিপে কুতিনিও। ধারণা করা হচ্ছিল, ফর্মহীনতার কারণে বাদ পড়েছেন তিনি। রোনালদোদের বিপক্ষে জয়ের পর ভিলা কোচ উনাই এমিরি দিলেন বড় দুঃসংবাদ।
জেরার্ড পিকের বিদায়ী ম্যাচে ক্যাম্প ন্যুতে আলেমেরিয়াকে ২-০ গোলে পরাজিত করেছে বার্সেলোনা। যদিও ম্যাচে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া হয়েছে কাতালান জায়ান্টদের।
শুরু হয়ে গেছে ফিফা বিশ্বকাপের উত্তেজনা। প্রিয় দলের সমর্থন জানাতে চলছে নানা আয়োজন। সেই আয়োজনের এবার কেরালার নদীতে দেখা মিললো লিওনেল মেসি ও নেইমার জুনিয়রের। কেরালার ফুটবল ফ্যানরা মেসি-নেইমারের বড় আকারের প্রতিকৃতি বা কাট-আউট বসিয়েছে একটি নদীতে।
আগামী মাসে কাতারে শুরু হতে যাওয়া ফিফা বিশ্বকাপ ফুটবলের জন্য আটটি স্টেডিয়াম প্রস্তুত করেছে আয়োজক কর্তৃপক্ষ। পুরোপুরি প্রস্তুতি সম্পন্ন হওয়া স্টেডিয়মাগুলোতে এখন শুধুমাত্র ম্যাচ গড়ানোর অপেক্ষা।
মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে ৩-১ গোলে পরাজিত করে লা লিগা টেবিলে চির প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলে এগিয়ে গেছে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ।
আগামীকাল প্যারিসে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের ব্যবস্থাপনায় প্রদান করা হবে আধুনিক ফুটবলের অন্যতম মর্যাদাকর পুরস্কার ব্যালন ডি’অর।
পাঁচ মাসেরও কম সময় আগে পিএসজির সাথে তিন বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু এখনই পিএসজিতে তার ভবিষ্যত সংশয়ের মধ্যে পড়েছে। আর দলের অন্যতম মূল তারকার ভবিষ্যত বিষয়ে পিএসজিও বেশ অস্বস্তিতে পড়েছে। ফরাসি সুপারস্টারকে হারানোর সব ধরনের সম্ভাবনাই এখন পিএসজির সামনে।
কাতার বিশ্বকাপের আগে শেষবারের মতো র্যাংকিং প্রকাশ করেছে ফিফা। সেপ্টেম্বরের উইন্ডোতে দুটি প্রীতি ম্যাচেই জয় পাওয়ায় আগের মতো শীর্ষে অবস্থান করছে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল।
মেজর লিগ সকারের (এমএলএস) চলতি মৌসুম শেষে অবসরের ঘোষনা দিয়েছেন ইন্টার মিয়ামির আর্জেন্টাইন তারকা স্ট্রাইকার গঞ্জালা হিগুয়েইন।
ইন্দোনেশিয়ার পূর্ব জাভায় লিগের ম্যাচ শেষে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছিল সমর্থকরা। শনিবার রাতের এই ঘটনায় প্রায় ২০০ সমর্থক নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যমে খবর বেরিয়েছে। তবে বিবিসির সূত্র মতে নিহত হয়েছেন ১২৫ জন।
২০২৬ সাল পর্যন্ত আর্জেন্টিনার জাতীয় দলের সাথে চুক্তি নবায়ন করেছেন লিওনেল স্কালোনি। এ কারনে আরো চার বছর আলবিসেলেস্তেদের ডাগ আউট দেখা যাবে স্কালোনিকে। ২০১৮ সালের আগস্ট থেকে ৪৪ বছর বয়সী স্কালোনি মেসিদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।
প্যারিসে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে এবার তিউনিশিয়াকে ৫-১ গোলে বিধ্বস্ত করেছে ব্রাজিল। ঘরের মাঠ পার্ক ডি প্রিন্সেসে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হয়ে স্কোরশিটে নাম লিখিয়েছেন পিএসজির তারকা স্ট্রাইকার নেইমার।
যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মঙ্গলবার বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে জ্যামাইকাকে ৩-০ গোলে পরাজিত করেছে আর্জেন্টিনা। ম্যাচে বদলী হিসেবে নেমে জোড়া গোল করেছেন অধিনায়ক লিওনেল মেসি।
সাফ জয়ী পাহাড়ের পাঁচ নারী ফুটবলার আনাই মগীনি, আনুছিং, রুপনা চাকমা, ঋতু ও মনিকাকে বীরোচিত গণসংবর্ধনা দেয়া হবে।