পেনাল্টি থেকে গোল করে প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) জয় নিশ্চিত করেছেন কিলিয়ান এমবাপ্পে। গতকাল অনুষ্ঠিত লিগ ওয়ানের ম্যাচে শিরোপা প্রতিদ্বন্দ্বি মার্শেই’র বিপক্ষে ২-১ গোলে জয়লাভ করেছে টেবিল টপার পিএসজি। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা দলকে হারানোর ফলে এই সপ্তাহেই লিগ ওয়ান শিরোপা নিশ্চিত করতে পারবে পিএসজি।
ফুটবল
চলতি মাসের শুরুর দিকে হয়ে গেছে কাতার-২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র। যেখানে আট গ্রুপে ভাগ করা হয়েছে ২৯টি দলকে। এখনও প্লে-অফ শেষ না হওয়ায় বাকি রাখা হয়েছে তিনটি ঘর। যার একটি ঝুলে ছিল ইউক্রেনের তখনকার অবস্থার কারণে।
খাদের কিনারা থেকে কোনোমতে ঘুরে দাঁড়াল রিয়াল মাদ্রিদ। অতিরিক্ত সময়ে ভিনিসিউস-বেনজেমা জুটিতে ভর করে উঠে গেল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে। সান্তিয়াগো বের্নাবেউয়ে মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৩-২ গোলে হেরে গেছে রিয়াল
কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের হ্যাটট্রিকে পিএসজি শনিবার লিগ ওয়ানে ধুকতে থাকা ক্লেহমঁকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে। এ্যাওয়ে ম্যাচটিতে দুই তারকার হ্যাটট্রিকের দিনে পিএসজির আরো এক তারকাও চুপ করে বসে থাকেননি। গোলের হ্যাটট্রিক না করলেও এ্যাসিস্টের দিক থেকে ঠিকই হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি।
নিলামে উঠছে ফুটবল কিংবদন্তী দিয়াগো ম্যারাডোনার ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে খেলা জার্সি। বিশ্বকাপের ওই কোয়ার্টার ফাইনালে জোড়া গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তী।
আগামী ২১ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত কাতারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২২ বিশ্বকাপের আসর। গতকাল বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছে।
কাতার বিশ্বকাপের শুরুতেই কঠিন চ্যালেঞ্জের মুখে স্পেন। গ্রুপ ‘ই’-তে লুইস এনরিকে ব্রিগেডকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। পাশাপাশি এই গ্রুপে জায়গা করে নিয়েছে এশিয়ান জায়েন্ট জাপান
জাতীয় দলের সাবেক স্ট্রাইকার সাইফুর রহমান (মনি) চ্যাম্পিয়নশিপ লিগে আজমপুর ফুটবল ক্লাব উত্তরার কোচের দায়িত্বে ছিলেন তিনি।
জাম্যামাইকাকে হারিয়ে ৩৬ বছরের মধ্যে প্রথমবার ফিফা বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে কানাডা। রোববার টরন্টোতে অনুষ্ঠিত বাছাইপর্বে কানাডা ৪-০ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে।
এবারও বাছাইপর্বের শেষে আটকেছে ইতালি। এবার তাদের থামিয়ে দিয়েছে উত্তর মেসিডোনিয়া। বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফ সেমিফাইনালে উত্তর মেসিডোনিয়ার কাছে ১-০ গোলে হেরে কাতার বিশ্বকাপে যাওয়ার স্বপ্নের সমাধি হয়েছে আজ্জুরিদের। ইউরোজয়ীদের ছাড়াই আয়োজিত হবে এবারের বিশ্বকাপ।
গ্রীষ্ম মৌসুমেই ইতালিয়ান ক্লাব জুভেন্টাস ছাড়ছেন আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা। এই গ্রীষ্মেই দিবালার সাথে বর্তমান চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর আর তা নবায়ন না করার বিসিয়টি নিশ্চিত করেছে জুভেন্টাস।
সাকিবের পরিবারের পাচ সদস্য অসুস্থ। রয়েছেন দুই হাসপাতালে। তাদের পাশে থাকতে সোমবারই দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরার কথা ছিল সাকিবের।
সান্তিয়াগো বার্নাব্যুতে মৌসুমের দ্বিতীয় এল ক্লাসিকোতে কাল স্বাগতিক রিয়াল মাদ্রিদকে দাঁড়াতেই দেয়নি বার্সেলোনা। পিয়েরে-এমেরিক আবামেয়াংয়ের জোড়া গোলে কাতালান জায়ান্টরা ৪-০ গোলে চির প্রতিদ্বন্দ্বী মাদ্রিদকে পরাজিত করেছে। ম্যাচের অপর দুটি গোল করেছেন রোনাল্ড আরাওজো ও ফেরান তোরেস।
পাওলো দিবালা ও ডুসান ভ্লাহোভিচের প্রথমার্ধের গোলে তলানির দল সালেরনিতানাকে ২-০ ব্যবধানে পরাজিত করে সিরি-এ লিগে সহজ জয় তুলে নিয়েছে জুভেন্টাস। এই জয়ে মাসিমিলিয়ানো আলেগ্রির দল টেবিলের শীর্ষে থাকার এসি মিলানের সাথে সমান তালে লড়াই করে চলেছে।
লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম ধরে রেখে বড় জয় তুলে নিয়েছে বার্সেলোনা। রোববার ওসাসুনাকে ৪-০ গোলে বিধ্বস্ত করে শীর্ষ চারের অবস্থান মজবুত করেছে কাতালান জায়ান্টরা। ক্যাম্প ন্যু’র ম্যাচটিতে জোড়া গোলে করেছেন ফেরান তোরেস।
পেশাদার ফুটবলে ক্রিশ্চিয়ানো রোনালদোর নামের পাশে গোলসংখ্যা এখন ৮০৭। শনিবার রাতেই লন্ডনের ক্লাব টটেন্যাম হট্সপারের বিপক্ষে ওল্ড ট্র্যাফোর্ডে হ্যাটট্রিক করে ম্যানচেস্টার ইউনাইটেডকে জিতিয়েছেন তিনি।