দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশের সমো এলাকার মা ক্যাশ অ্যান্ড ক্যারি সুপারশপে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ছয় বাংলাদেশি প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর কুইন্সটাউন জামে মসজিদে দুই দফায় জানাজা শেষে কুইন্সটাউনের ইজিবিলিনি মুসলিম কবরস্থানে তাদের দাফন করা হয়।
অন্যান্য
কুমিল্লার মুরাদনগরে নিখোঁজের পাঁচ দিন পর রেনু বেগম (৭৫) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রাজধানীর সদরঘাট এলাকায় দুই পক্ষের সংঘর্ষে মিতুল (২০) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরো কয়েকজন আহত হয়েছেন।
খুলনার রূপসায় জয় ঢালী (২৭) নামের এক যুবককে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনী মহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে হত্যা করা হয়।
গত সতের বছরে দক্ষতা বৃদ্ধির নামে দুর্নীতির আখড়া তৈরি করে বাংলাদেশ থেকে অর্থ পাচার করা হয়েছিলো। দুর্নীতির কারণেই ফ্যাসিস্ট উপাধি পেয়েছে আওয়ামী সরকার। বিগত আমলে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করা হয়েছিলো। বর্তমান সরকার দুনীর্তিতে জিরো টলারেন্স নীতি অবলম্বন করছে।
সাভারে উদ্ধার করে নিষ্ক্রিয় করা ‘কেটলি বোমা’য় উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক আরডিএক্স ব্যবহার করা হয়েছে কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। নিষ্ক্রিয় করার পর আলামত রাসায়নিক পরীক্ষার জন্য বিস্ফোরক অধিদপ্তরে পাঠানো হয়েছে।
ফেসবুকে পরিচয় থেকে সুমাইয়া তৃষ্ণার (২৬) সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান সাজ্জাদ হোসেন (২৪)। এরপর গড়ে ওঠে ঘনিষ্ঠতা। ধীরে ধীরে আদান-প্রদান হয় ব্যক্তিগত ছবি। একপর্যায়ে এই সম্পর্কের কথা জানতে পারেন তৃষ্ণার স্বামী রোকনুজ্জামান পলাশ (২৬)। এ নিয়ে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। শেষপর্যন্ত পরিকল্পনা হয় স্বামী-স্ত্রী মিলেই হত্যা করবেন প্রেমিক সাজ্জাদকে। পরিকল্পনা অনুযায়ী রাজধানীর বছিলার একটি ফাঁকা মেস বাসায় ডেকে তাকে হত্যা করা হয়। মরদেহ ৯ টুকরা করে কার্টনে ভরে ফেলা হয় দুই জেলায়।
সারা দেশের মতো রাজশাহীতেও ভয়াবহ গ্যাস সংকট দেখা দিয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে গ্যাসের চাপ একেবারে কমে যাওয়ায় রাজশাহী প্রকেৌশল বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একটি আবাসিক হলের ডাইনিং কার্যক্রম বন্ধ হয়ে যায়।
হবিগঞ্জের শিল্পাঞ্চলে টানা ৩ দিন ধরে গ্যাস সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে জেলার ছোট-বড় দেড় শতাধিক শিল্পকারখানায় উৎপাদন একেবারে স্তব্ধ হয়ে পড়েছে। অনেক কারখানায় শুধু উৎপাদনই বন্ধ নয়, বিদুৎ সংকটে পুরো কারখানা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযানে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ডিএমপি পুলিশের দাবি, তারা বিভিন্ন অপরাধে জড়িত।
বৈশ্বিক মহামারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জয়পুরহাটের পাঁচবিবিতে অসহায় ৬০টি পরিবারের মাঝে গরু বিতরণ করা হয়েছে।
গোপালগঞ্জের মুকসুদপুরে এক একর জমির কলা বাগানে পচঁনশীল কীটনাশক দিয়ে কৃষকের চার লাখ টাকার ক্ষতি করেছে দুষ্কৃতকারীরা।
গাজীপুর জজ কোর্টের সামনে সরকারি আইনজীবী (এজিপি) অ্যাডভোকেট রুহুল আমিন ও অ্যাডভোকেট মাহীন হাসান শুভর ওপর হামলার ঘটনায় আদালতে মামলা দায়েরের পর অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে নিজেদের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক প্রধান ও চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষিণ) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এয়ার ভাইস মার্শাল (অব.) মুহাম্মদ রফিকুল ইসলাম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চট্টগ্রামের পটিয়ায় ১৩ বছর বয়সী এক কিশোরীকে কালো রঙের একটি হাইস মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কথা বলতে না পারা অবস্থায় উদ্ধার হওয়া ওই কিশোরী বর্তমানে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের (ডিআইএ) কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সংস্থাটির রাজশাহী বিভাগীয় শাখার সুপারিনটেনডেন্ট মো. সোহেল রানা।