পদত্যাগের আবেদনের পর বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান সম্পাদক পদ থেকে মাহবুব মোর্শেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
অন্যান্য
মিথ্যা ও রাজনৈতিক হয়রানিমূলক মামলায় দীর্ঘদিন ধরে কারাবন্দি দাবি করে ব্যবসায়ী সেলিম প্রধানের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে মানববন্ধন করেছেন তার পরিবার ও স্বজনরা।
ঢাকায় আজ আংশিক মেঘলা আকাশের পাশাপাশি প্রধানত শুষ্ক আবহাওয়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। ফলে রাজধানীবাসীকে স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি গরম অনুভব করতে হতে পারে।
রাজধানীর বাসিন্দাদের প্রতিদিনই কিছু না কিছু কেনাকাটার জন্য মার্কেট কিংবা বাজারে যেতে হয়। এছাড়া, বিভিন্ন এলাকায় ঘুরতেও গিয়ে থাকেন তারা। তবে প্রয়োজনীয় কেনাকাটা কিংবা ঘুরতে গিয়ে যদি দেখেন ওই এলাকার মার্কেট বন্ধ, তাহলে মনটাই খারাপ হয়ে যায়। সেই সঙ্গে সময়ও নষ্ট হয়।
তাই বাসা থেকে বের হওয়ার বৃহস্পতিবার রাজধানীর কোন কোন এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে তা জেনে নিন।
বঙ্গোপসাগর থেকে ধরা পড়া একটি মহাবিপন্ন করাত মাছ ঘিরে ঝালকাঠি ও পিরোজপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। গত মঙ্গলবার থেকে বুধবার পর্যন্ত ঝালকাঠির আমুয়া মৎস্য বন্দর ও পিরোজপুরের মঠবাড়িয়া পৌর বাজারে এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
হবিগঞ্জের মাধবপুরে সিলেটগামী একটি তেলবাহী ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ট্রেনের ৬টি বগি ছিটকে পড়ে ওয়াগন থেকে শত শত লিটার জ্বালানি তেল বেরিয়ে যাচ্ছে। বুধবার (১ এপ্রিল) রাত নয়টার দিকে উপজেলার মনতলা রেল স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
ঝিনাইদহের শৈলকুপায় রিয়াজুল ইসলাম নামের এক যুবককে বিষধর সাপে দংশন করার খবর পাওয়া গেছে।
বুধবার (১ এপ্রিল) রাতে উপজেলার হাজরামিনা গ্রামে এ ঘটনা ঘটে। সাপে কাটা যুবককে বাঁচাতে এলাকাবাসী কেবল ওই যুবককে উদ্ধারই করেনি, বরং যে সাপটি তাকে কামড় দিয়েছে সেটিকেও ধরে সরাসরি হাসপাতালে নিয়ে হাজির হয়েছে।
নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পাম্পে ‘অযৌক্তিক’ জরিমানা ও নানাভাবে হয়রানির অভিযোগ এনে এর প্রতিবাদে সিলেট বিভাগের সব ধরনের পেট্রল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। বুধবার (১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘোষণা দেওয়া হয়। প্রায় আড়াই ঘন্টা পর সিলেট মহানগর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরীর আশ্বাসে কর্মসূচি থেকে সরে আসেন পেট্রল পাম্প মালিকরা।
লক্ষ্মীপুরের ডাকাতি করে লুণ্ঠিত স্বর্ণালংকার বিক্রির টাকাসহ দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ এপ্রিল) রাতে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তাররা হলেন মো. আল আমিন ও মো. শাহীন। তারা পেশাদার ‘ডাকাত’ বলে জানিয়েছে জেলা পুলিশ।
চট্টগ্রামের মিরসরাইয়ে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মো. মাসুদ কালা নামে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে বহিষ্কার করা হয়েছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় জোরারগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেপ্তারের পর দলের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়। বহিষ্কৃত মো. মাসুদ কালা (৩২) করেরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদে ছিলেন।
ঢাকার কেরানীগঞ্জে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য উৎপাদন ও বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে এক ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ, শিশু খাদ্য ও প্রসাধনী জব্দ করে প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়।
আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) কেরানীগঞ্জে গণহত্যা দিবস। ১৯৭১-এর এইদিনে ২৫ মার্চ রাতে ঢাকা শহরের নির্বিচারে হত্যাযজ্ঞ চালানোর পরে পাকহানাদার বাহিনী দ্বিতীয় হামলা (২ এপ্রিল) চালায় কেরানীগঞ্জে। সে হামলায় প্রায় ৫ হাজার নিরীহ, নিরস্ত্র ও ঘুমন্ত মানুষকে গুলি করে ও বেয়নেট দিয়ে কুপিয়ে হত্যা করে পাক হানাদার বাহিনী। কেরানীগঞ্জবাসীর জন্য এটি একটি ভয়াবহ স্মৃতি বিজড়িত দিন।
ধামরাইয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় ৫টি অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আজ বুধবার (১ এপ্রিল) ৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সুনামগঞ্জ বিক্রয় ও বিতরণ বিভাগ বিউবোর নির্বাহী প্রকৌশলী প্রকৌশলী রাসেল আহমাদ।
মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আল আমিন ওরফে ছোট আল আমিনকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা থেকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)।