রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই যাত্রীর লাগেজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা প্রায় ৩২ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে।
অন্যান্য
ফেনীতে মেডিকেল কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব প্রত্যাহারের প্রতিবাদ ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করেছে সুনাগরিক ফোরাম।
সিলেট অঞ্চলে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।
পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক অভিযানে ৫৮ ব্যারেল চোরাই বিটুমিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) রাত ৯টার দিকে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব বিটুমিন উদ্ধার করা হয়।
রাজধানীর কেরানীগঞ্জে একটি গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে আরো একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ৬ জনে দাঁড়িয়েছে।
চট্টগ্রাম নগরীর বাকলিয়া মিয়া খান নগর ময়দার মিল এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে ৪ জন আহত হয়েছেন। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে ৫ জনকে আটক করেছে।
রাজধানীর গেন্ডারিয়া রেল স্টেশনে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে মো. আশরাদুল (১৩) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) বিকেল ৩টার দিকে গেন্ডারিয়া রেল স্টেশনের এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। আশরাদুলের বাড়ি কেরানীগঞ্জের হাসনাবাদে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিগারেট ও আমদানি নিষিদ্ধ গৌরী ক্রিম উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ। এ ঘটনায় জড়িত ৩ যাত্রীকে আটকের পর মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীতে ট্রাকের চাপায় দুইজন নিহত হয়েছেন। তাদের পরিচয় পাওয়া যায়নি। গতকাল শুক্রবার (৪ এপ্রিল) দিবাগত রাতে ঘটনাটি ঘটে।
নানা প্রয়োজনে মানুষ দোকানপাট ও মার্কেটে যায়। কিন্তু তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পায় সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব। তাই চলুন জেনে নেওয়া যাক শনিবার রাজধানীর কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে।
কুমিল্লার বুড়িচংয়ে স্বামীর ঘরে মিনুয়ারা বেগম (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাশ ঘরে রেখেই নিহতের বাবার বাড়ি ও স্বামীর বাড়ির লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ওই এলাকার ইউপি সদস্যসহ অন্তত ৮ জন আহত হয়েছেন। মৃত্যুর পর ১২ ঘণ্টা পার হলেও সম্পন্ন হয়নি দাফন।
এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক হওয়ার পর নির্যাতনের অভিযোগে নিহত বাংলাদেশি কৃষক আজিজুর রহমানের (৫০) মরদেহ দেশে ফিরিয়ে দেওয়া হয়েছে।
কুমিল্লা মুরাদনগরের পাহাড়পুর ইউনিয়নের গুরুত্বপূর্ণ চৌহদ্দী-নরসিংহপুর রাস্তা দীর্ঘদিন ধরে চলাচল অনুপযোগী। এ কারণে যাতায়াতের বিড়ম্বনা ও অসুস্থ মানুষদের নিয়ে চলাচলে ভোগান্তির শিকার হতে হতো। পাহাড়পুরের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে রাস্তাটি পাকা করণের কাজের উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল থেকে কাজ শেষে ফেরার পথে বিজয় হোসেন (২৭) নামের এক সহকারী প্রকৌশলীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোর ৫টার দিকে অর্থনৈতিক অঞ্চলের সিপি মোড় এলাকা থেকে আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করায় ১ হাজার ৬০০ লিটার ডিজেল জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৩ এপ্রিল) রাত সাড়ে ১১টায় উপজেলার আলীনগর ইউনিয়নের চিতলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
রংপুর-ঢাকা মহাসড়কের রংপুরের মিঠাপুকুর এলাকায় বাসের ধাক্কায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এক দম্পতি মারা গেছেন। নিহতরা হলেন- সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের রামভদ্র নয়ারহাট এলাকার আনিসুর রহমান (৫৫) ও তার স্ত্রী আফিয়া বেগম (৪৫)।