চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ‘তেল নেই’ লিখে বিক্রি বন্ধ রেখেছিল একটি ফিলিং স্টেশন। অথচ সেই ফিলিং স্টেশনে প্রায় ১০ হাজার লিটার জ্বালানির মজুত পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ ঘটনায় শাস্তি হিসেবে পাম্প মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যান্য
সম্প্রতি ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তরুণীকে গ্রেপ্তারের ঘটনায় সমালোচনা করেছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহসিন রশীদ।
প্রচণ্ড কালবৈশাখী ঝড় ও বৃষ্টির কারণে দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
রাত তখন ১০টা। সিরাজগঞ্জ শহরের হোসেনপুর নিজ বাসভবন থেকে বের হন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সঙ্গে পুলিশ প্রটোকল থাকলেও কেউ জানেন না তিনি কোথায় যাবেন। এরপর সার্কিট হাউজে গিয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম ও পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে রওনা দেন মহাসড়কের দিকে। তখনও কেউ জানেন না কোথায় যাবেন তিনি।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহার এয়ারফিল্ড বন্ধ থাকায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ৭টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
রাষ্ট্রীয় প্রটোকল ভেঙে ময়মনসিংহের নান্দাইল উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।
পঞ্চগড়ে ঝড়ো বাতাস আর শিলাবৃষ্টিতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) রাত ১০টায় জেলার বিভিন্ন এলাকায় ঝড়ো বাতাসে সঙ্গে শুরু হয় শিলাবৃষ্টি।
নাটোরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন আরো একজন। শুক্রবার (২৭ মার্চ) রাতে নাটোরের বড়াইগ্রাম ও সদর উপজেলার পৃথক দুটি স্থানে এসব দুর্ঘটনা ঘটে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যার ঘটনায় ছয়-সাতজন জড়িত ছিলেন বলে র্যাব জানিয়েছে। রাজনৈতিক আধিপত্য বিস্তার ও চাঁদাবাজি নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডটি পরিকল্পিত ছিল বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অভিযানে চুরি যাওয়া স্বর্ণালংকারসহ ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহের নান্দাইলে ধর্ষণচেষ্টার ঘটনায় মীমাংসার সুযোগ করে দেওয়ার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। এতে পুলিশের সায় রয়েছে বলে অভিযোগ উঠেছে। গত দুই দিনে উপজেলার মুশল্লী ইউনিয়নের উত্তর মুশল্লী ও শেরপুর ইউনিয়নের পাঁচরুখি গ্রামে পৃথক দুটি ঘটনা ঘটেছে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় সাত বস্তায় চার মণ পরিযায়ী পাখি শিকার করার দায়ে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তাসহ ছয়জনকে অর্থদণ্ড দিয়েছে উপজেলা প্রশাসন। স্থানীয়রা আটক করলে প্রশাসনের কর্মকর্তারা তাঁদের উদ্ধার করে এই সাজা প্রদান করেন।
রাজধানীর মিরপুরের পল্লবীতে যুবদল নেতা গোলাম কিবরিয়া হত্যায় জড়িত দুই ব্যক্তিকে বিদেশি রিভলবার ও গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব।
খাগড়াছড়ির দীঘিনালায় নতুন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সব শহীদের আত্মার শান্তি এবং দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনায় রাজধানীতে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর উদ্যোগে প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবকদের জন্য বিশেষ ঈদ আনন্দ ভ্রমণ ও বনভোজনের আয়োজন করা হয়েছে।