ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে পৃথক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
অন্যান্য
যুক্তরাজ্যের ২৬৪ জন নাগরিক বিশেষ ফ্লাইটে ঢাকা ছেড়েছেন। এদের মধ্যে ১০ জন শিশুও ছিলো। বাংলাদেশ ছাড়তে আগ্রহী নাগরিকদের চাহিদা অনুযায়ী যুক্তরাজ্য সরকার এই ফ্লাইটের ব্যবস্থা করেছিল।
করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় সাধারণ ছুটির মেয়াদ আরো এক সপ্তাহ অর্থাৎ ১ মে পর্যন্ত বাড়ানোর সুপারিশ করেছে করোনাভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট ১১০ জনের মৃত্যু হলো। এছাড়া নতুন করে আরো ৪৩৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে সারাদেশে মোট ৩৩৮২ জন করোনা রোগী শনাক্ত হলো।
নরসিংদীতে ২৪ ঘন্টায় নতুন করে ৩০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ১৩৪ হলো। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন নরসিংদীর এডিসি ইমরুল কায়েস ও সিভিল সার্জন ইব্রাহীম টিটন।
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া এই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৯২ জন।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩১২ জন করোনাভাইরাস রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে শতকরা ৭৫ ভাগই ঢাকা (৬৬ শতাংশ) ও নারায়ণগঞ্জের (৩১ শতাংশ) বাসিন্দা।
প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে রোববার জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৯১ জনে দাঁড়ালো।
সুনামগঞ্জের দিরাই, শাল্লা, দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলায় ধান কাটার শ্রমিকসহ বজ্রপাতে ৪ জন নিহত হয়েছে।
করোনাভাইরাস মহামারীর কারণে বিমান চলাচল বন্ধ হওয়ায় থাইল্যান্ডে আটকাপড়া ৪৮ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।
নরসিংদীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও তিন চিকিৎসকসহ ২৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট কোভিড-১৯ এ আক্রান্তের সংখ্যা ৯২ জন।
গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২৬৬ জনের শরীরে করোনার সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১৮৩৮।
করোনা বাংলাদেশের বিভিন্ন এলাকায় রোগের সংক্রমণ ঘটিয়েছে বলে স্বাস্থ্য অধিদফতর সমগ্র বাংলাদেশকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ ধারার ক্ষমতা বলে সংক্রমণের ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করেছে।
অস্ট্রেলিয়ার প্রায় তিনশ' নাগরিক বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে মেলবোর্নের উদ্দেশে রওনা দেবেন। রাত ৮টার দিকে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি চার্টার্ড ফ্লাইটযোগে তাদের ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করার কথা রয়েছে
মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসের সংক্রমণ ঝুঁকি ও বিস্তার প্রতিরোধের উদ্দেশ্যে অনির্দিষ্টকালের জন্য রংপুর জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছে জেলা প্রশাসন।