স্ত্রী রাহাত আরা বেগম এবং ছোট মেয়ে মির্জা সাফারুসহ এক সঙ্গে দেশ ছাড়লেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রাজনীতি
স্পেনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বার্সেলোনা শাখার উদ্যোগে সদস্য সংগ্রহ কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহত আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে আওয়ামী লীগ।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও নীতি আদর্শ পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের ২১ নেতাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ।
যশোরের ডিবি পুলিশের অভিযানে কেশবপুর এলাকা থেকে অজ্ঞান পার্টির চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত যশোরের মনিরামপুর,কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে যশোর ডিবি পুলিশ এ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক এবং প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী বেগম আইভী রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার (২৪ আগস্ট)।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, জঙ্গি ধরলেই বা জঙ্গিদের বিরূদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেই দেখি মির্জা ফখরুল সাহেব কিম্বা বিএনপি নেতারা সেটির বিরুদ্ধে কথা বলে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা সামরিক স্বৈরাচার জিয়াউর রহমান বাংলাদেশে উগ্র-সাম্প্রদায়িক রাজনীতি ও জঙ্গিবাদের বিষবৃক্ষ রোপন করেছিল।
সাবেক সংসদ সদস্য জাতীয় পার্টির প্রবীন নেতা মোহাম্মদ উল্লাহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। বুধবার (২৩ আগস্ট) দুপুর সাড়ে ৩টার দিকে লক্ষীপুর আলিয়া মাদরাসার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসার জন্য আগামীকাল বৃহস্পতিবার সিঙ্গাপুরে যাবেন। স্ত্রী রাহাত আরা বেগমও তার সঙ্গে যাবেন। তিনিও সেখানে চিকিৎসা নিবেন। বিএনপি মহাসচিব গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সাভারের আশুলিয়ায় বংশী নদীর পাশে গর্তের পানিতে ডুবে জিহাদ (১৭) নামের এক কিশোরের মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি মহাসচিব ২১ আগস্টের ঘাতকদের মুখপাত্র। কারণ ২১ আগস্টের মতো এমন ভয়াবহ ঘটনাকে মির্জা ফখরুল সাহেব আওয়ামী লীগের সাজানো নাটক বলেছেন যেখানে এটি দিবালোকের মতো স্পষ্ট যে, তারা এটি ঘটিয়েছে।
দশম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ।
মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে শোক প্রকাশ করায় ছাত্রলীগের আড়াই শতাধিক নেতাকর্মীকে অব্যাহতি বা বহিষ্কার করা হয়েছে।
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, ভারপ্রাপ্ত সদস্য সচিব তানভীর আহমেদ রবিন সহ নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বিএনপি ।
পরপর দুই দিন বিএনপি নেতা-কর্মীদের সাথে পুলিশের ও আওয়ামী লীগের সংঘর্ষের পর পুলিশের করা দুই মামলায় বিএনপির ১২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।