বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার কথায় কথায় বলেন, খালেদা জিয়াকে দয়া দেখিয়ে বাসায় রেখেছি। আমরা দয়া চাইনি, জাস্টিস চেয়েছি। আমরা ন্যায়বিচার চেয়েছি, প্রাপ্যটা চেয়েছি।
- হঠাৎ আসতে পারে মৃত্যু, প্রতিদিন যে ৫ প্রস্তুতি জরুরি
- * * * *
- কলকাতা চলচ্চিত্র উৎসবের নেটপ্যাক প্রতিযোগিতায় বাংলাদেশের ‘বনলতা সেন’
- * * * *
- নেটফ্লিক্সে পাকিস্তানের প্রথম সিরিজ, কে কোন চরিত্রে?
- * * * *
- ‘চরকি আরকা’স নেক্সট মডেল’ আসছে চরকিতে
- * * * *
- বিশ্বজুড়ে স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় প্রাণ হারাচ্ছেন ৫ নারী: জাতিসংঘ
- * * * *
রাজনীতি
আগামী ১২ জুলাই (বুধবার) ঢাকায় সমাবেশের অনুমতির জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারকে চিঠি দিয়েছে বিএনপি। কিন্তু এখন পর্যন্ত ডিএমপির পক্ষ থেকে এ বিষয়ে কোনো জবাব না পাওয়ায় সরাসরি পুলিশ কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবে বিএনপির একটি প্রতিনিধি দল।
অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম’- এর জামালপুর ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট গোলাম রব্বানী নাদিম হত্যায় জড়িত স্থানীয় ছাত্রলীগ নেতা শামীম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি বকশীগঞ্জ উপজেলার সাধুপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও আর্চ্চাকান্দি গ্রামের কবির আলীর ছেলে।
কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে ধর্মঘটে পণ্য ওঠানামা বন্ধ রয়েছে। রোববার সকাল থেকে ট্রাক মালিক-শ্রমিক ঐক্য পরিষদের অনির্দিষ্টকালের কর্মবিরতি চলছে।
পর্তুগালের সান্তারাইম জেলার ইনট্রোকামেন্টো শহরে শনিবার রাতে গাড়ি দুর্ঘটনায় ২ জন প্রবাসী বাংলাদেশি নিহত এবং ৩ পর্তুগীজ আহত হয়েছে।
ফরিদপুরের মধুখালী উপজেলায় আনোয়ারা বেগম (৩৫) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কামারখালী মধ্য আড়পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
সরকারি ও বেসরকারি হাসপাতালে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবায়দা রহমানের বিরুদ্ধে দু’জন সাবরেজিস্টার সাক্ষ্য দিয়েছেন।
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি-জামাত বারবার বিদেশিদের কাছে ধর্ণা দেয়। এর অর্থ জনগণ ও জনগণের শক্তিকে অবমূল্যায়ন করা, জনগণকে তোয়াক্কা না করা।
দুদকের পাঁচ মামলা থেকে সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে অব্যাহতি দেওয়া হয়েছে।রোববার (৯ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক প্রদীপ কুমার রায় তাকে অব্যাহতি দেন।
ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে বিএনপির গোপন আঁতাত রয়েছে বলে অভিযোগ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির এক সিনিয়র নেতার সঙ্গে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার বৈঠক গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল।
কুষ্টিয়ার দৌলতপুরের বাগোয়ান গ্রামের বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. রিন্টু হোসেন ওরফে বাটুল হত্যাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।
জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, গণতন্ত্রের জন্য নয়, বিএনপি এখন তাদের পিঠ বাঁচাতে আন্দোলন করছে। দণ্ডিত দুর্নীতিবাজ, সন্ত্রাসী নেতা-নেত্রীকে নিঃশর্তে বের করে আনায় তাদের লক্ষ্য।
আওয়ামী লীগের ৮১ সদস্যবিশিষ্ট স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক উপকমিটি ঘোষণা করা হয়েছে। ২০২৫ সাল পর্যন্ত এই উপকমিটি দায়িত্ব পালন করবে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে। অভিযানে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৬৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
চৌদ্দগ্রামে মৎস্য খামার থেকে জালাল আহমেদ নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে চিওড়া ইউনিয়নের নেতড়া এলাকার স্বরাজ চৌধুরীর মৎস্য খামারে লাশটি পাওয়া গেছে।