বিএনপির অবরোধের তৃতীয় দিনে বাগেরহাটের মোরেলগঞ্জে গাছ ফেলে সড়ক অবরোধ করা হয়। আজ বৃহস্পতিবার ভোর রাত ৪টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের আমতলা এলাকায় গাছ কেটে সড়কে ফেলে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি করে বিএনপির নেতাকর্মীরা। এতে প্রায় ২ ঘণ্টা স্বাভাবিক যান চলাচল ব্যাহত হয়।
অবরোধ
বিএনপি ও সমমনা দলের ডাকা ৭২ ঘণ্টা অবরোধে ঝিনাইদহে তেমন কোন প্রভাব পড়েনি। শুধুমাত্র স্থানীয় ও দূরপাল্লার বাস চলাচল ও পণ্যবাহী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এছাড়া স্বাভাবিক রয়েছে জনজীবন।
বেতন বৃদ্বির দাবিতে আজও মিরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে গার্মেন্টস শ্রমিকরা। সড়ক অবরোধ করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে সড়িয়ে দিয়েছে। নিরাপত্তা জোরদারে মাঠে আছে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী
বিএনপি-জামায়াতের ডাকা সারাদেশে টানা তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ কর্মসূচির শেষ দিন আজ বৃহস্পতিবার।
বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে পাবনায় শান্তি ও উন্নয়ন সমাবেশ করেছে আওয়ামী লীগ। বুধবার সকালে শহরের বিভিন্ন এলাকা থেকে খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীরা সমবেত হয় এবং শান্তি সমাবেশ করে।
বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের দ্বিতীয় দিনেও খুলনায় স্বাভাবিক হয়নি দূরপাল্লার বাস চলাচল। তবে ট্রেন ও লঞ্চ চলাচল স্বাভাবিক আছে।
প্রথম দিনের মতো অবরোধের দ্বিতীয় দিনেও ঢাকায় সীমিত সংখ্যক যান চলাচল করছে।বুধবার সকালে ধানমন্ডি, গ্রিনরোড, কারওরান বাজার, ফার্মগেট, তেজগাঁও, বিজয় সরণী, মহাখালী, বনানী, গুলশান, মিরপুর, আদাবর, শ্যামলী, মোহাম্মদপুর, গাবতলী, গুলিস্তান, যাত্রাবাড়ি সহ বিভিন্ন এলাকা ঘুরে রাস্তায় তুলনামূলক কম সংখ্যক যাত্রীবাহী বাস, মালবাহী ট্রাক, পিকআপ ভ্যান এবং ব্যক্তিগত গাড়ি চলাচল করেছে।
অবরোধ প্রত্যাখান করে শেরপুরে দ্বিতীয় দিনের বিক্ষোভ র্যালি ও পথসভা করেছে জেলা আওয়ামী লীগ। আজ বুধবার দুপুরে জেলা শহরে এই পথসভা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু।
বিএনপির ডাকা তিন দিনের অবরোধের নাশকতা ঠেকাতে ঠাকুরগাঁও শহরের বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছে জেলা আওয়ামী লীগ।
রাজধানীর মিরপুরে তৃতীয় দিনের মতো ফের সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গার্মেন্টস শ্রমিকরা। এতে মিরপুর ১০, ১১, ১২ ও আশপাশ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়।