খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে বিএনপিপন্থী আইনজীবীদের দেয়া স্মারকলিপি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়মন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি যদি মনে করে বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশ থেকে ডাক্তার আনতে হবে, তারা বিদেশ থেকেও ডাক্তার আনতে পারে। যত বড় ডাক্তার আনতে চায়, আনতে পারবে। সেক্ষেত্রে সরকার কোনো বাধা দেবে না। তবে বিএনপিকে এটাও মনে রাখতে হবে দেশের আইনে যা আছে, তার বাইরে গিয়ে সরকার কিছু করবে না।
বাংলাদেশে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সাক্ষ্যপ্রমাণ আইনে ধর্ষণের অভিযোগ বিচারের ক্ষেত্রে নারীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলার যে ধারা রয়েছে, সেই ধারা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, কেউই আইনের উর্ধ্বে নয়।ঋণ জালিয়াতি ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহাকে পৃথক দু’টি ধারায় ১১ বছরের কারাদন্ড দেয়ার বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের প্রশ্নে জবাবে এ কথা বলেন তিনি।
কুমিল্লায় সাম্প্রদায়িক হামলার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ভিডিও দেখে আসামি শনাক্ত করা হয়েছে। ভিডিও এভিডেন্স গ্রহণ করার একটা ধারা আছে।
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন সাংবাদিকদের জন্য করা হয়নি। যারা দেশের বাইরে বসে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে, তাদের বিরুদ্ধে এ আইনে ব্যবস্থা নেওয়া হবে।
সাবেক সংসদ সদস্য বরেণ্য অভিনেত্রী সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, জনগণের শান্তিশৃঙ্খলা নষ্ট করা হলে, আইন অমান্য করে ভাঙচুর ও আক্রমণ চালানো হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দেশের যেকোনো হাসপাতালে বিশেষায়িত চিকিৎসা নিতে পারবেন।
আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, ডিজিটাল নিরাপত্তা আইন কিছুদিনের মধ্যে সংশোধন করা হবে। শুক্রবার (০৫ মার্চ) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।