টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে এক কৃষকের তিন বিঘা জমির পাকা ধান। ঋণ করে চাষ করা ফসল এক রাতেই আগুনে পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল।
টাঙ্গাইলের ঘাটাইলে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাই হয়েছে এক কৃষকের তিন বিঘা জমির পাকা ধান। ঋণ করে চাষ করা ফসল এক রাতেই আগুনে পুড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন কৃষক আব্দুল।
বরিশালের হিজলা উপজেলায় অগ্নিকাণ্ডে পাঁচটি দোকান ও চারটি বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারগুলো। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার হরিনাথপুর ছয়গাঁও বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে অগ্নিকাণ্ডে একটি টিনের রান্নাঘর, একটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ইছাপুর ইউনিয়নের মধ্য শিয়ালদী এলাকায় এ ঘটনা ঘটে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় অগ্নিকাণ্ডে ৭টি পাটের গুদাম ও ৩টি দোকান পুড়ে গেছে। গুদামে থাকা প্রায় তিন হাজার মণ পাট ভস্মীভূত হয়েছে।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে লাগা আগুনে ২৬টি ঝুটের গোডাউন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট আগুন সম্পূর্ণ নির্বাপণ করে।
সোমবার (১২ অক্টোবর) রাত ২টার দিকে ফতুল্লার কাইয়ুমপুর বিলাসনগর এলাকার কাইসাবাড়ি মাঠে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কিশোরগঞ্জের ভৈরবে অগ্নিকাণ্ডে ১০টিরও বেশি বসতঘর পুড়ে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চণ্ডিবের এলাকায় এ ঘটনা ঘটে।
সময়টা বেশ খারাপই যাচ্ছে আর্জেন্টাইন মিডফিল্ডার ও বোকা জুনিয়র্সের অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেসের।
ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজারে গভীর রাতে ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
কক্সবাজারের উখিয়ায় বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আগুনে পুড়েছে ৫০টি বসতঘর। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট প্রায় ৩০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি।
ঢাকার ধামরাইয়ের কালামপুরে ডাউটিয়া জামিয়া ইসলামিয়া কওমি মাদরাসা ও এতিমখানায় আগুনের ঘটনা ঘটেছে। এতে শিক্ষাপ্রতিষ্ঠানটির ২০০ শিক্ষার্থীর শোবার বিছানাপত্র পুড়ে গেছে।