হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শুক্রবার ৮২৩ দশমিক ৫২ গ্রাম স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ সদস্যরা।
আটক ১
কক্সবাজারের উখিয়া থানাধীন থাইংখালী এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ কামাল উদ্দিন (৩৫) নামে একজন মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। আটক ব্যক্তি উখিয়া পালংখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড থাইংখালী হাকিমপাড়ার মৃত ইলিয়াসের ছেলে।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাঁশঝাড় থেকে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ।
মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির নামে বিশ্বব্যাপী মানবাধিকার ও পরিবেশ উন্নয়ন সংস্থার প্রতারণার অভিযোগে মূল হোতাসহ ১১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটলিয়ন (র্যাব)।
সাতক্ষীরা শহরের কাছে বাঁকাল ব্রিজ এলাকা থেকে ১৮০ ভরি ওজনের ১৮টি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এ সময় আটক করা হয়েছে চোরাকারবারীকে।
কক্সবাজারের টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ শামসুল আলম (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসময় পাচারকাজে ব্যবহৃত একটি ইজিবাইকও জব্দ করা হয়।
কক্সবাজারের উখিয়ায় ৮০ হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে র্যাব। এ সময় তার অপর এক সহযোগী পালিয়ে গেছে। শুক্রবার ভোর সাড়ে ৪টায় উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-১৫।
কক্সবাজারের টেকনাফে ২৮ হাজার পিস ইয়াবাসহ ওমর হারুন (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ৬টি স্বর্ণের বার ও ১ কেজি ওজনের স্বর্ণালঙ্কারসহ এক ব্যক্তিকে আটক করেছে। শুক্রবার দুপুরে এগুলো উদ্ধার করা হয়।
টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ছবি দিয়ে ফেসবুক আইডি খুলে টাকা দাবি করা যুবককে আটক করেছে টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় শুক্রবার রাতে টাঙ্গাইল মডেল থানায় একটি প্রতারণার মামলাও দায়ের করেন ইউএনওর অফিসের এক কর্মকর্তা চান মামুদ।