কুমিল্লায় সেনাবাহিনীর অভিযানে ছাত্র আন্দোলনে হামলায় ব্যবহার করা দুটি বিদেশি পিস্তল গুলি ম্যাগজিন ও বেশ কিছু দেশীয় অস্ত্রসহ দুজনকে গ্রেফতার কর হয়৷ সোমবার মধ্যরাতে কুমিল্লা আদর্শ সদর ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে নগরীর অশোকতলা এলাকায় অভিযান চালিয়ে আটক করে সেনাবাহিনীর একটি দল।
আটক ২
রাজধানীর মোহাম্মাদপুরের আদাবরে একটি বাসার লকার ভেঙ্গে ৪০ ভরি স্বর্ণ লুটের ঘটনায় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এরই মধ্যে ৩২ ভরি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে তাৎক্ষনিক আটককৃতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ।
সাভারের আশুলিয়ায় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে শিমুল মিয়া (২৮) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার রাতে সাভারের আশুলিয়ার ভাদাইলের দক্ষিণ পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বরিশালের আগৈলঝাড়ায় ড্রোন, বিদেশী মদ, নগদ অর্থসহ দুই জনকে আটক করেছে সেনাবাহিনী। শুক্রবার ভোর রাতে এ অভিযান করা হয়।
অবৈধভাবে ভারতে যাওয়ার সময় অভিযান চালিয়ে একজন ভারতীয় নারীসহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ বডার গার্ড (বিজিবি)। মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষীদাঁড়ি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
মাদারীপুরের ডাসারে ৪২০ বস্তা অবৈধ টিএসপি সার ও ট্রাকসহ দু'জনকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যার দিকে সার ও ট্রাকসহ দুই জন আটকের খবর নিশ্চিত করেছে ডাসার থানা পুলিশ।
কক্সবাজার সমুদ্র সৈকতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জে ৮৬ কেজি গাঁজাসহ এক নারীসহ দুইজনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
বোরকার ভেতর পরা ছিল বিশেষ কায়দায় বানানো কটি। তার ভেতর ছিল পকেট। যেখানে লুকিয়ে রাখা হয় ফেনসিডিল।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে দালাল ও প্রতারকদের নির্মূলে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় ২২ জনকে আটক করা হয়।সোমবার সকাল থেকে ঢাকা জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরিন জাহানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।