নেত্রকোনার সীমান্ত দিয়ে অবৈধভাবে চিনি নেয়ার সময় ডিবি (পশ্চিম) এর একটি টিমের বিশেষ অভিযানে চিনি বোঝাই পিকাপ ভ্যান তল্লাশি করে ৭৫০ কেজি ভারতীয় চিনি জব্দ করেছে গোয়েন্দা পুলিশ।
আটক ২
বিআরটিসির যাত্রীবাহী বাসে পাচারের সময় বরিশালে চার বস্তায় ভর্তি ২২২ টি কচ্ছপ উদ্ধার করেছে র্যাব।
হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দুই যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বাগেরহাটের মোংলায় কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি।
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং এ সংক্রান্ত ক্রটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে ২৮ জন মুচলেকা দেওয়ায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। বাকিদের বিরুদ্ধে মামলা হয়েছে
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর সীমান্ত থেকে মনিকা রায় (৫৬) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাচ্চু মিয়া নামে এক চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ২ ছিনতাইকারীকে আটক ও ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে বাঙ্গালা ইউনিয়নের মধুপুর করবস্থানের পাশে একটি পুকুর থেকে হাত ও মুখ বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে চোরাই পথে আনা ট্রাকভর্তি চিনিসহ দুজনকে আটক করেছে গোয়েন্দা শাখার সদস্যরা। সোমবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে স্বামীকে হত্যা করে নয় টুকরা করে পলিথিনে পেচিয়ে ইট দিয়ে পাশের বাড়ির সেফটি ট্যাঙ্কিতে লুকিয়ে রাখার চার দিন পর লাশ উদ্ধার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।