শুক্রবার দুপুরে ঝিনাইদহে বারোইখালি এলাকায় অভিযান চালিয়ে পাঁচ জুয়াড়িকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
আটক
বাংলাদেশ থেকে স্বর্ণ পাচারের চেষ্টার সময় উদ্ধার করা হয়েছে ৬৯ লাখ রুপি মূল্যের স্বর্ণের বার। সেই সাথে এক সন্দেহভাজন চোরাকারবারিকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
কক্সবাজারের টেকনাফে ১ কেজি ৪০০ গ্রাম আইসসহ মীর কাশেম (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৭। আটককৃত মীর কাশেম টেকনাফ হ্নীলা ইউনিয়নের চৌধুরীপাড়ার মৃত আলী হোছনের ছেলে।
কক্সবাজারের টেকনাফে এক ভাড়া বাসায় অভিযান চালিয়ে ৯ হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বিশেষ জোনের (ডিএনসি) সদস্যরা।
হবিগঞ্জের মাধবপুর থানাধীন মেসার্স কাউসার স্টোরে অভিযান চালিয়ে বিপুল পরিমান নকল ব্যান্ডরোল যুক্ত আকিজ বিড়ি জব্দ করেছে পুলিশ।
যশোরের ডিবি পুলিশের অভিযানে কেশবপুর এলাকা থেকে অজ্ঞান পার্টির চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত যশোরের মনিরামপুর,কেশবপুর উপজেলার বিভিন্ন স্থানে যশোর ডিবি পুলিশ এ অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির চক্রের পাঁচ সদস্যকে আটক করা হয়।
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বুধবার বিকেলে পাঁচ পকেটমারকে আটক করেছে পুলিশ।
টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার পাহাড়ি এলাকায় ভূপৃষ্ঠ থেকে ৯০০ ফুট উচ্চতায় ক্যাবল কারের তার ছিঁড়ে ঝুলতে থাকা ৬ শিশুসহ মোট আটজনের সবাইকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
সিরাজগঞ্জের বেলকুচিতে অভিযান চালিয়ে তিন কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের মাহমুদপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।