সিরাজগঞ্জে হতদরিদ্রের জন্য বরাদ্দ ন্যায্য মূল্যের সরকারি ৬০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে পুলিশ। এ সময় জহির মন্ডল নামে এক ট্রাকচালককে আটক করা হয়েছে।
আটক
বরগুনার পাথরঘাটা থেকে ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমের সুন্দরবন সংলগ্ন কচিখালী এলাকায় কক্সবাজার জেলার ইউনুস কোম্পানীর মালিকানাধীন এফবি মা-বাবার দোয়া নামের একটি ট্রলার ১৯ জন জেলেসহ ১৪ ঘণ্টা ধরে ডুবচরে আটকা পরে আছে।
নওগাঁর মান্দায় চারদিন ধরে নিখোঁজ রয়েছেন ব্যাটারিচালিত আটোরিকশার চালক গোলাম রাব্বানী (৩৫)। তার ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ রয়েছে। ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিন নারীসহ চারজনকে আটক করেছে পুলিশ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভর্তি পরীক্ষায় প্রক্সি দিয়ে ভর্তি হতে আসা আহসান হাবীব নামের এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
চাঁদপুর ডিএনসি’র অভিযানে ২১কেজি গাঁজা ও ৪শ ৪০পিস ইয়াবা এবং ১টি প্রাইভেটকারসহ ২মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
নওগাঁর পোরশায় আরজিনা (৩৫) নামে এক নারী মাদক কারবারিকে আটক করেছে র্যাব।
চাঁদপুর সদরের হরিণাঘাটের চৌরাস্তা হতে ৫২ কেজি গাঁজা বহনকালে প্রাইভেটকারসহ ২ জনকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
ঝিনাইদহে তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন-সাজ্জাদ হোসেন ওরফে টিপু (৩০), মো. বাপ্পি মুন্সি (২৫) ও মো. তরিকুল ইসলাম ওরফে তারেক (৩৭)।
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জঙ্গি সন্দেহে আরও ১৭ জনকে আটক করা হয়েছে।
খুলনার দাকোপ এবং বাগেরহাটের মোংলার ইপিজেড এলাকায় অভিযান চালিয়ে বনদস্যু আসাবুর বাহিনী প্রধান আসাবুরসহ ৮ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।